রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৫৬

প্রতিবাদ জানাতে শোকার্ত হাজারো মুসলিম নিউইয়র্কে

প্রতিবাদ জানাতে শোকার্ত হাজারো মুসলিম নিউইয়র্কে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নিউ ইয়র্কে শোকার্ত হাজারো মুসলিম। তারা শনিবারও যোহরের নামাজ যে ইমামের পিছনে দাঁড়িয়ে আদায় করেছেন, তার ও তার সহযোগীর জানাজায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন তারা।

এ হত্যাকান্ডের সুবিচার দাবি করলেন। সোমবার তাদের জানাজা হয় আল ফুরকান জামে মসজিদে।

শনিবার যোহরের নামাজ আদায় করার পর বাংলাদেশী ইমাম আলাউদ্দিন আখুঞ্জি (৫৫) ও তার সহযোগী তারা উদ্দিন (৬৪)কে কুইন্স এলাকায় ওজোন পার্কে হত্যা করে এক অস্ত্রধারী। পুলিশ এ হত্যায় অস্কার মোরেল (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে।

এ খবর দিয়ে অস্ট্রেলিয়ার অনলাইন এবিসি শিরোনামে জানায়, নিউইয়র্কে জনপ্রিয় দু’বাংলাদেশী ধর্মীয় নেতাকে হারিয়ে স্থানীয় বাংলাদেশী সম্প্রদায় শোকাহত।

ওই জানাজায় উপস্থিত হয়েছিলেন কয়েক হাজার মানুষ। এ সময় তাদের মাঝে ক্ষোভ দেখা দেয়। তারা এ হত্যাকাকে বিদ্বেষমুলক (হেট ক্রাইম) হিসেবে আখ্যায়িত করার দাবি জানান। নিরাপত্তা আহ্বান করেন স্থানীয় কর্তৃপক্ষের কাছে। মসজিদগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

তবে পুলিশ বলেছে, এখনও এ হত্যাকান্ডের মোটিভ বা উদ্দেশ্য সম্পর্কে তারা নিশ্চিত নয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025