বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:০২

আমেরিকায় ট্রাম্পের নগ্ন মূর্তি

আমেরিকায় ট্রাম্পের নগ্ন মূর্তি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি উন্মোচিত হয়েছে আমেরিকার বহু শহরে আর তাতে সাড়াও পড়েছে বেশ। বহু মানুষ ওই মূর্তির কাছে গিয়ে ছবি তুলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ছে হাস্যরস। এ খবর দিয়েছে রয়টার্স।

খবরে বলা হয়েছে, ইনডিক্লাইন নামে ভাষ্করদের একটি সংগঠন ওই মূর্তি নিউ ইয়র্কের সিটি পার্কে স্থাপনের কৃতিত্ব দাবি করেছে। মূলত সিটি পার্কে স্থাপনের পর থেকেই একই ধরণের আরেকটি মূর্তি ম্যানহাটনের ইউনিয়ন স্কোয়ার পার্ক ও আরও চারটি মার্কিন শহরের পাবলিক প্লেসে স্থাপন করা হয়েছে।

সেখানে ট্রাম্পের গায়ের রঙ দেয়া হয়েছে হালকা কমলা রঙের। পেটের ভুড়ি বেশ বড়। আঙ্গুলও বেশ ছোট। এছাড়া তার জননাঙ্গের আকারও অত্যন্ত খর্বকায় দেখানো হয়েছে। তবে ইচ্ছাকৃতভাবে মূর্তি থেকে বাদ রাখা হয়েছে তার অণ্ডকোষ। পুরো মূর্তির নাম দেয়া হয়েছে, ‘সম্রাটের কোন অণ্ডকোষ নেই’!

নিউ ইয়র্কে, অনুনোমোদিত এ স্থাপনার দিকে অনেক পথচারি বিস্ময় নিয়ে দেখেছেন। অনেকে তাকিয়েছেন। কেউ কেউ হাসাহাসি করেছেন। কেউ আবার দীর্ঘশ্বাস ফেলেছেন। অনেকে গিয়ে ছবি তোলা শুরু করে দেন মূর্তির সঙ্গে। তবে বিকেলের আগেই কর্তৃপক্ষ ওই স্থাপনা সরিয়ে নেয়।

এদিকে ইনডিক্লাইন নামে চিত্রকর, ভাষ্কর, সঙ্গিতশিল্পী, চলচ্চিত্রকারদের একটি সংগঠন এটি স্থাপনের কৃতিত্ব নিয়েছে। এক ইমেইলে সংগঠনটি জানিয়েছে, একই ধরণের মূর্তি সান ফ্রান্সিস্কো, লস অ্যাঞ্জেলস, সিয়াটল ও ক্লিভল্যান্ডে স্থাপন করা হয়েছে। গিঙ্গার নামে এক শিল্পী এটি নির্মানে সাহায্য করেছেন।

এক বিবৃতিতে ইনডিক্লাইন লিখেছে, ‘আমাদের ইচ্ছা মানুষ ডোনাল্ড ট্রা¤েপর প্রেসিডেন্ট হওয়ার ব্যর্থ ও বিভ্রমাত্মক প্রচেষ্টার দিকে ফিরে তাকাক ও হাসুক।’ ডোনাল্ড ট্রাম্পের একজন মুখপাত্রের সঙ্গে এ ব্যাপারে জানতে চাইলে তিনি তৎক্ষণাৎ কোন মন্তব্য করেননি।

 যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের পার্কে চলতে গিয়ে হঠাৎ বিষম খেতে হলো অনেক পথচারীকে। পার্কের চত্বরে দাঁড়িয়ে আছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পুরো নগ্ন।

বাস্তবতা হলো, পার্কে দাঁড়িয়ে থাকা লোকটি আসলে ট্রাম্প নন, তাঁর প্রমাণ সাইজের একটি মূর্তি। কিন্তু এতটাই দক্ষভাবে মূর্তিটি গড়া হয়েছে, যা দেখলে অনেকে আসল ট্রাম্প মনে করে ভুল করবেন।

বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কের মতোই লস অ্যাঞ্জেলেস, সিয়াটল, সানফ্রান্সিসকো, ক্লিভল্যান্ডের ব্যস্ত রাস্তায় বা পার্কে হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি দেখা যায়।

বিরস বদনের ট্রাম্পের এসব মূর্তি বানিয়েছে ক্লিভল্যান্ডের এক ভাস্কর। আর বিভিন্ন মার্কিন শহরে এগুলো স্থাপন করেছে ইনডেকলাইন নামক একটি সংগঠন।

এক বিবৃতিতে ইনডেকলাইন জানায়, ভাস্কর্যগুলোতে যুক্তরাষ্ট্রের কুখ্যাত ও ঘৃণিত এক রাজনীতিবিদের বাহ্যিক ও রূপক প্রকাশ ঘটানো হয়েছে।

মূর্তিগুলোর একটি ভিডিও প্রকাশ করেছে ইনডেকলাইন। এরই মধ্যে এই ভিডিওতে সয়লাব হয়ে গেছে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম।

এদিকে বিভিন্ন শহরে নগ্নমূর্তি স্থাপনের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দল।

ভিডিওতে দেখা যায়, স্মার্টফোনের ক্যামেরায় অনেকেই ট্রাম্পের মূর্তির ছবি তোলেন। অনেকে আবার তোলেন সেলফি। কেউ কেউ ট্রাম্পের মূর্তির পাশে বিভিন্ন ভঙ্গিমায় ছবিও তোলেন। এককথায় আলোচনা ও সাড়া ফেলতে সক্ষম হয়েছে ইনডেকলাইনের প্রকল্প।

তবে নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ বেরসিকের পরিচয় দিয়েছে। এরই মধ্যে শহরটিতে রেখে যাওয়া ট্রাম্পের মূর্তি সরিয়ে ফেলা হয়েছে। অপর মূর্তিগুলোর ভাগ্যে কী ঘটেছে, তা এখনো জানা যায়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025