রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৩৮

মাদুরো বিরোধী বিক্ষোভে ভেনেজুয়েলায় লাখো মানুষের সমাগম

মাদুরো বিরোধী বিক্ষোভে ভেনেজুয়েলায় লাখো মানুষের সমাগম

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিবিসির এক খবরে বলা হয়, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গত দুই বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ বলে দাবি মাদুরোবিরোধীদের।

তকাল বৃহস্পতিবার ক্ষমতাসীন মাদুরো সরকারবিরোধী এ বিক্ষোভে কয়েক লাখ মানুষ অংশ নেন। তাঁদের দাবি, এই বিক্ষোভে অন্তত ১০ লাখ মানুষ অংশ নেন। বিক্ষোভ থেকে নিকোলা মাদুরোর অপসারণ দাবি করা হয়।

ভেনেজুয়েলার নির্বাচন কাউন্সিল জানায়, নিকোলা মাদুরোর বিরুদ্ধে দুই লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করেছে অন্দোলনকারীরা। স্বাক্ষরকারীরা নিকোলা মাদুরোর পদত্যাগ দাবি করে পুনর্নির্বাচনের পিটিশনের প্রতি সমর্থন জানিয়েছে।

সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, নিকোলা মাদুরোকে অপসারণের কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় ১০ লাখ মানুষকে বিক্ষোভে দেখা যায়নি।

বিরোধীদের দাবি, নিকোলা মাদুরো প্রশাসনের অব্যবস্থাপনার কারণেই দেশজুড়ে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে।

২০১৩ সালের এপ্রিলে নিকোলা মাদুরো প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১৯ সাল পর্যন্ত তাঁর ক্ষমতায় থাকার কথা। তবে গত আগস্টের শুরুতেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনের প্রথম ধাপকে অনুমোদন দিয়েছে দেশটির জাতীয় নির্বাচন কাউন্সিল। মাদুরোবিরোধীরা ভেনেজুয়েলার ২৪টি প্রদেশের সবকটি থেকেই ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করেছে।

সময়ের আগেই মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর প্রথম ধাপ ছিল দেশের ১ শতাংশ মানুষের স্বাক্ষর সংগ্রহ, যা বিরোধীরা সফলভাবে সম্পন্ন করেছে।

রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ভেনেজুয়েলা। এ কারণে দেশটিতে মৌলিক পণ্যের সংকট ও দাঙ্গা দেখা গেছে। একই সঙ্গে দেখা দিয়েছে তীব্র মুদ্রাস্ফীতি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025