বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭

গুঞ্জনে নতুন হাওয়া: বেঁচে আছেন মাইকেল জ্যাকসন

গুঞ্জনে নতুন হাওয়া: বেঁচে আছেন মাইকেল জ্যাকসন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক:  মাইকেল জ্যাকসন বেঁচে আছেন এই গুঞ্জন প্রায়ই শোনা যায়। এ গুঞ্জনের পালে নতুন করে হাওয়া দিয়েছে সম্প্রতি এ পপ তারকার মেয়ে প্যারিস জ্যাকসনের একটি সেলফি।

ম্প্রতি ইন্সটাগ্রামে একটি সেলফি পোস্ট করেন প্যারিস। গাড়িতে বসে তোলা সেই ছবির পেছনে দেখা যায় একটি মানুষের অবয়ব। মাথায় হ্যাট পরা সেই অবয়ব দেখে ভক্তদের ধারণা এটি আর কেউ নন মাইকেল জ্যাকসন।

এরপর এই তারকা বেঁচে আছেন এ নিয়ে ছবির নিচে অসংখ্য মন্তব্য করতে থাকেন তার ভক্তরা। পাশাপাশি ছবিটি নিয়ে শুরু হয় নানা যুক্তিতর্ক উপস্থাপন। তবে ধারণা করা হচ্ছে- এটি মাইকেল নন বরং পোশাকের স্তুপকে মাইকেল বলে ভুল করছেন ভক্তরা।

২০০৯ সালের ২৫ জুন ভক্তদের কাঁদিয়ে পরলোক গমন করেন পপ সম্রাট মাইকেল জ্যাকসন। বিশ্বের মানুষ এই সত্যটাই জেনে আসছেন। কিন্তু বিশ্বখ্যাত এ সংগীতশিল্পীর হাজারো ভক্ত আছেন যারা এখনো মনে করছেন বেঁচে আছেন মাইকেল জ্যাকসন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025