বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৩০

যুক্তরাষ্ট্রের ৯/১১ ট্রাজেডি নিয়ে মশকরাযুক্ত বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ৯/১১ ট্রাজেডি নিয়ে মশকরাযুক্ত বিজ্ঞাপন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: টেক্সাস ম্যাটরেস নামের এক দোকান তাদের তোষক ও গদিজাতীয় পণ্যের জন্য টুইন টাওয়ার সেল নামের একটি বিজ্ঞাপন তৈরি করে।

বিজ্ঞাপনের এক ক্লিপে বলা হচ্ছে যে, টুইন টাওয়ার হামলার দিনকে উপলক্ষ করে একটি পণ্যের দামে দুটি পণ্য পাওয়া যাবে। এ কথার পর ওই দোকানের দুই কর্মচারীকে দুইটি ম্যাট্রিক্স টাওয়ারের ওপর লাফ দিয়ে শুয়ে পড়তে দেখা যায়। সে সময় স্ক্রিনে ভেসে আসা শব্দগুলোতে বলা হয়, আমরা কখনও ভুলব না।

বস্তুত ম্যাটিক্স টাওয়ারে লাফিয়ে পড়ার মধ্য টুইন টাওয়ার ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের হামলার দিকটিই নির্দেশ করা হয়।

৯/১১-কে উপলক্ষ করেই বলা হয়, সেই ঘটনা আমরা কখনও ভুলব না। সবমিলে ৯/১১ এর ঘটনা নিয়ে বিদ্রুপ করা হয় ওই বিজ্ঞাপনে।

যুক্তরাষ্ট্রে ২০০১ সালের টুইন টাওয়ার হামলার ঘটনা নিয়ে একটি বিদ্রুপমূলক বিজ্ঞাপন তৈরির পর ওই প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তীব্র সমালোচনার মুখে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি টুইন টাওয়ার সেল নামের ওই বিজ্ঞাপনের প্রচার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপনটি প্রচারের পরই শুরু হয় এ নিয়ে বিতর্ক। পরে ৯/১১ এর ক্ষতিগ্রস্তরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

বিজ্ঞাপনটি নির্মাণ ঠিক হয়নি; এ কথা স্বীকার করে এটি প্রচার করা দুঃখজনক বলে মন্তব্য করেছেন মিরাকল ম্যাটরেসের মালিক মাইক বোনানো। তিনি বলেন, বিজ্ঞাপনটি প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের দোকানও শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের সঙ্গে কোনও আলোচনা না করেই এ ধরণের বিজ্ঞাপন নির্মাণ করেছে সান আন্তোনিও নামের একটি বিজ্ঞাপন নির্মাণকারী প্রতিষ্ঠান। তিনি পুরো ঘটনার জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025