বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৬

নিউমোনিয়ায় আক্রান্ত হিলারি ক্লিনটন

নিউমোনিয়ায় আক্রান্ত হিলারি ক্লিনটন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন নিউমোনিয়ায় আক্রান্ত। তার চিকিৎসা চলছে। হিলারির চিকিৎসকরা একথা জানিয়েছেন।

৯/১১ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

ডা. লিসা বারড্যাক বলেন, শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার পর তার নিউমোনিয়া ধরা পড়েছে। তাকে অ্যান্টিবায়োটিক দেয়া হয়েছে।

নিউইয়র্কের অনুষ্ঠানে হিলারির(৬৮) অজ্ঞান হয়ে যাওয়ার কারণ হিসেবে পানিশূন্যতাকে দায়ী করেন তিনি।

তবে তিনি পানিশুন্যতা কাটিয়ে উঠেছেন বলে চিকিৎকরা জানান।

তার প্রচার বিভাগের একজন কর্মকর্তা জানান, অসুস্থতার কারণে হিলারির ক্যালিফোর্নিয়া সফর বাতিল করা হয়েছে। নির্বাচনী প্রচারাভিযানের জন্য তার সেখানে যাওয়ার কথা ছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026