শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নভেম্বরে মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে তা সারাবিশ্বের জন্যই সমস্যার কারণ হবে।
শুধু তাই নয়, ইউরোপের নকলনবিশদেরও সেটা উৎসাহিত করবে। এমন মন্তব্য করেছেন
।
জার্মান মধ্য-বামপন্থি সোস্যাল ডেমোক্রেট এই নেতা বলেন, এ ধরনের কোনো দৃশ্যপট আবির্ভূত হলে তার অর্থ হবে- সন্দেহাতীতভাবে দায়িত্বজ্ঞানহীন একজন ব্যক্তি নেতৃত্বে থাকবেন, যে পদের জন্য দায়িত্বশীলতা থাকাটা সবচেয়ে বেশি প্রয়োজন।
তিনি আরো বলেন, ট্রাম্প যদি ক্ষমতায় আসেন তবে ইউরোপে তার মতো চিন্তাধারার ব্যক্তিরা উৎসাহিত হবেন। আর সে কারণেই মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনকেই জয়ী দেখতে চান শুলজ।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, জার্মানির ম্যাগাজিন ডের স্পিগেলকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। গতকালের ওই সাক্ষাৎকারে শুলজ বলেন, ট্রাম্প কেবল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জন্য সমস্যার কারণ নন, তিনি সারাবিশ্বের জন্যই সমস্যার কারণ।
তিনি বলেন, যদি কোনো ব্যক্তি কোনোকিছু না জেনেই লোক দেখানোর জন্য নিজেকে জাহির করে থাকেন, বিশেষায়িত জ্ঞানকে অভিজাতদের জঞ্জাল বলে আখ্যা দিয়ে থাকেন এবং সেই ব্যক্তির ওপরই যদি শেষ পর্যন্ত হোয়াইট হাউসের দায়িত্ব অর্পিত হয়, তবে একটি সংকটময় পরিস্থিতি তৈরি হবে।