বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৯:৫৮

নিউইয়র্ক ম্যানহাটানে বিস্ফোরণে কমপক্ষে আহত ২৯

নিউইয়র্ক ম্যানহাটানে বিস্ফোরণে কমপক্ষে আহত ২৯

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ম্যানহ্যাটানে চেলসি এলাকায় তীব্র বিস্ফোরণ হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৯ জন। শনিবার রাতে এ বিস্ফোরণের পর পরই কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

আতঙ্ক বিরা্জ করছে সাড়া নিউয়র্ক সিটিতে। বোমা বিস্ফোরণের পর নিরাপত্তা জোড়দার করা হয়েছ পুরো সিটিতে। তবে এর সঙ্গে সন্ত্রাসী কোন সংগঠনের যোগসূত্র রয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানাতে পারে নি তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিউ জার্সিতে পাইপ বোমা বিস্ফোরণের মাত্র এক ঘণ্টা পরই বাংলাদেশ সময় আজ রোববার সকাল ৭টার দিকে ম্যানহাটনের চেলসিতে প্রচণ্ড শব্দে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই এলাকাটি ফায়ার সার্ভিসের গাড়ি এবং অ্যাম্বুলেন্স দিয়ে ঘিরে ফেলা হয়।

মেয়র বিল ডি ব্লাসিও বলেছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এ বিস্ফোরণ ঘটনো হয়েছে উদ্দেশ্যমুলকভাবে। বিস্ফোরণস্থলকে ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করে কাজ চলছে।

তিনি আরও বলেছেন, তার শহরে বিশ্বাসযোগ্য ও সুনির্দিষ্ট কোন হুমকির প্রমাণ নেই। তাই আমরা এ ঘটনার সঙ্গে সন্ত্রাসের যোগসূত্র আছে বলে মনে করছি না। কি কারণে এ বিস্ফোরণ হয়েছে তা এত তাড়াতাড়ি বলা সম্ভব নয়। এ বিষয়ে তদন্ত চলছে।

আইন প্রয়োগকারী একটি সূত্র বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে একটি ময়লার ভাগাড় থেকে বিস্ফোরণটি হয়েছে। কিন্তু এর কারণ এখনও জানা যায় নি। নিউ ইয়র্ক পুলিশ বিভাগের স্পেশাল অপারেশনস ডিভিশনের প্রধান এক টুইটে বলেছেন, হয়তো একই এলাকায় দ্বিতীয় কোন ডিভাইস রাখা হয়েছিল।

ঘটনাস্থলে গেছেন এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটির অফিসাররা। হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে ঘটনাস্থলের পাশের এলাকায় দাতব্য সংস্থার র‌্যালি চলছিল বলে জানা গেছে। নিউ জার্সি ও নিউইয়র্কের বোমা বিস্ফোরণে আহতদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে নিউইয়র্ক সিটি দমকল বিভাগ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025