রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৭

দুর্নীতির দায়ে বিচারের মুখোমুখি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ সিলভা

দুর্নীতির দায়ে বিচারের মুখোমুখি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ সিলভা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হচ্ছে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে।

একজন বিচারক বলেছেন, রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাসে এসব অনিয়ম করেছেন তিনি। প্রসিকিউটররা বলেছেন, কোটি কোটি ডলারের দুর্নীতি থেকে লুলা দা সিলভা গ্রহণ করেছেন ১১ লাখ ১০ হাজার ডলার। এ অভিযোগের তদন্ত শুরু হলে সিলভা তাতে বাধা সৃষ্টি করেন বলে তাকে অভিযুক্ত করা হয়েছে আগস্টেই। বর্তমানে সাবেক এই প্রেসিডেন্টের বয়স ৭০ বছর।

রই মধ্যে ক্ষমতা থেকে উৎখাত হয়েছেন তার ঘনিষ্ঠ দিলমা রুসেফ। সিলভা অবশ্য কোন অন্যায় করেন নি বলে দাবি করেছেন। আনীত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য সংবলিত বলে দাবি তার। তিনি বলেছেন, এ ঘটনায় আমি মর্মাহত। এটা বড় রকমের একটি প্রতারণা। পেট্রোবাসে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছেন বিচারক সার্জিও মোরো।

তিনি বলেছেন, এ দুর্নীতিতে লুলার ভূমিকা ছিল এমন যথেষ্ট তথ্যপ্রমাণ আছে। দুর্নীতির মাধ্যমে সাবেক এই প্রেসিডেন্ট যে অর্থ পেয়েছেন তা তিনি সমুদ্র সৈকতে এপার্টমেন্ট নবায়ন ও কেনাকাটায় ব্যবহার করেছেন। এ অভিযোগ করেছেন প্রসিকিউটররা। তিনি যে এপার্টমেন্টের কারণে অভিযুক্ত তা এমন একটি নির্মাণ প্রতিষ্ঠান তৈরি করেছে যারা এই কেলেঙ্কারিতে জড়িত। এ অভিযোগের সঙ্গে জড়িয়ে পড়েছেন লুলা দা সিলভার স্ত্রী মারিসা লেতিসিয়া ও অন্য ৬ জন। এ দুর্নীতির বস বলে প্রসিকিউটররা অভিযুক্ত করেছেন লুলাকে।

এরই মধ্যে এ দুর্নীতিতে বেশ কয়েকজন রাজনীতিক ও পেট্রোব্রাসের কয়েকজন নির্বাহীকে গ্রেপ্তার করে সাজা দেয়া হয়েছে। তদন্তকারীরা বলেছেন, পেট্রোব্রাসের সঙ্গে উচ্চমূল্যের কন্ট্রাক্ট করা হয়েছে। এর বিনিময়ে বিপুল অংকের ঘুষ লেনদেন হয়েছে। সেই অর্থের বড় একটি অংশ ব্যবহার করা হয়েছে ব্রাজিলের নির্বাচনে।

উল্লেখ্য, ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন লুলা দা সিলভা। এ সময়ে তিনি ছিলেন ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় নেতা। আগামী ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে সম্ভাব্য একজন প্রার্থী হিসেবে দেখা হয়।

কিন্তু এ বছরে তার দল ওয়ার্কার্স পার্টির জনপ্রিয়তা কমে যায়। গত মাসে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন তার উত্তরসূরি দিলমা রুসেফ। এখন যদি সিলভার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় বা তাকে শাস্তি দেয়া হয় তাহলে ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025