বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৭

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সাউথ নেটওয়ার্ক অব পাবলিক অর্গানাইজেশন গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সাউথ নেটওয়ার্ক অব পাবলিক অর্গানাইজেশন গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সাউথ-সাউথ নেটওয়ার্ক অব পাবলিক অর্গানাইজেশন গড়ে তোলার বিষয়ে দক্ষিণের দেশগুলোর মধ্যে বৃহত্তর সমঝোতা এবং গণউদ্ভাবনী খাতের বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার সকালে জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুমে বাংলাদেশ এবং জাতিসংঘের সাউথ সাউথ কোঅপারেশন অফিস আয়োজিত ‘সাউথ সাউথ এন্ড ট্রায়াঙ্গুলার কোঅপারেশন ইন স্কেলিং আপ ইনোভেশন ইন পাবলিক সার্ভিস ডেলিভারি’ শীর্ষক সেমিনারের প্রদত্ত ভাষণে এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ গণসেবা উদ্ভাবন খাতকে সম্প্রসারণের উদ্দেশ্যে ইতোমধ্যেই মালদ্বীপ এবং ভুটানের সঙ্গে সমঝোতা স্বারক স্বাক্ষর করেছে। আমরা একটি জনবান্ধব এবং সবার অংশগ্রহণমূলক সরকার প্রবর্তণে অঙ্গীকারাবদ্ধ। তিনি এ সময় সরকার ও জনগণের মধ্যে পারস্পারিক আস্থা ও বিশ্বাস জোরদার করার বিষয়েও গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, এটি চিন্তা-ভাবনার সম্প্রসারণ এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একে অপরের থেকে শিক্ষার সুযোগ সৃষ্টি করবে। প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী দক্ষিণের বন্ধু দেশগুলোকে প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে এবং উত্তরের দেশগুলোকে এজেন্ডা ২০৩০ ফ্রেমওয়ার্কে বিষয়টি অর্ন্তভুক্তির জন্য সমর্থনের আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, সুশাসন নিশ্চিত করার পাশাপাশি আমরা উদ্ভাবনকে উৎসাহিত করতে ব্যর্থ হলে সকলের জন্য সমতাসূচক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সুদুর পরাহতই থেকে যাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026