বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৬

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নিহত

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নিহত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের একজন কৃষ্ণাঙ্গকে হত্যার প্রতিবাদে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শহর চারলটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি, বার্তা সংস্থা রয়টার্স।

এ অবস্থায় গভর্নর প্যাট ম্যাকক্রোরি সেখানে জরুরি অবস্থা জারি করেছেন। মঙ্গলবার পুলিশের গুলিতে কিথ ল্যামন্ট স্কট (৪৩) নামে একজন নিহত হন। এ প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে চারলটি শহর। পুলিশ বলেছে, নিহত স্কটকে বার বার তার হাতের অস্ত্র ফেলে দিতে বলা হয়েছিল। কিন্তু সে তা শোনে নি। তাই পুলিশ তাকে গুলি করেছে। পুলিশের এ বক্তব্যের সঙ্গে একমত নয় তার পরিবার।

এতে বলা হয়েছে, নর্থ ক্যারোলাইনার এই গভর্নর বলেছেন, তিনি চারলটের আইন শৃংখলা রক্ষা ও তা পুনস্থাপনে ন্যাশনাল গার্ড ও হাইওয়ে পেট্রোল সদস্যদের মোতায়েন করছেন।

চারলটির পুলিশ প্রধান কের পুতনি বলেছেন, বিক্ষোভ চলাকালে গুলিবিদ্ধ একজন মারা গেছে। তবে সিটি করপোরেশনের কর্মকর্তারা পরে এক টুইট করেন। তাতে বলা হয়, একজন গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আশঙ্কাজনক অবস্থায়। তাকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, স্কট তখন পড়ছিল। এ সময় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ নিয়ে উত্তেজনায় ফেটে পড়ে চারলটি শহর। মঙ্গলবার রাত শেকে শুরু হয়ে তা এখনও চলছে। এতে ১৬ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

বিক্ষোভকারীরা সাংবাদিক, সাধারণ মানুষের ওপর হামলা চালাতে থাকে। ভাঙচুর করতে থাকে জানালা দরজা। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026