বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:৫১

শেখ হাসিনার সংবর্ধনায় যুক্তরাষ্ট্রে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া-মারামারি

শেখ হাসিনার সংবর্ধনায় যুক্তরাষ্ট্রে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া-মারামারি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ।

জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে ভাষণের পরই রাত সাড়ে ৯টায় অনুষ্ঠানস্থলে আসেন শেখ হাসিনা। চার ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত বাজানোর পর উপস্থাপক স্বাগত বক্তব্যের জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নাম ঘোষণা করেন। মঞ্চের কাছাকাছি থাকা আজাদ যখন মাইক হাতে নিতে যান, সে সময় মঞ্চে শেখ হাসিনার পাশ থেকে উঠে এসে মাইক কেড়ে নেন সভাপতি সিদ্দিকুর। নিজেই মিনিটখানেকের স্বাগত বক্তব্য দিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে বক্তব্যের আহ্বান জানান।

এ ঘটনার পরই মিলনায়তনে শুরু হয় উত্তেজনা। তবে প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ায় সে সময় তা সংঘর্ষে গড়ায়নি। টানা ৫০ মিনিট বক্তব্য দেন শেখ হাসিনা। তার বক্তব্যে মাঝামাঝিতে মিলনায়তনের পেছনের অংশে গোলযোগ দেখা দিলে নিরাপত্তা রক্ষী এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ঢাকা থেকে আসা এসএসএফ সদস্যদের মধ্যস্থতায় তা মিটে যায়।

তবে প্রধানমন্ত্রীর সভাস্থল ত্যাগের পরপরই দুই পক্ষের মারামারি, হৈ চৈ ও চেয়ার ছোড়াছুড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে সংবর্ধনা অনুষ্ঠান ত্যাগের সঙ্গে সঙ্গে মারামারিতে জড়ায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দুই পক্ষ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানকে উদ্দেশ্য করে ধর-ধর-সিদ্দিক ধর, হৈ হৈ রৈ রৈ-সিদ্দিক তুই গেলি কই ইত্যাদি স্লোগানের মধ্যে বেশ কয়েক মিনিট ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।

শেখ হাসিনা মঞ্চ ত্যাগের পরই ভিন্নরূপ নেয় পুরো মিলনায়তন। ছাত্রলীগের একদল কর্মীর মধ্যে কথা কাটাকাটির পর শুরু হয় মারপিট। দ্রুতই তা ছড়িয়ে পড়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে।

এক পর্যায়ে এই গণ্ডগোল মিলনায়তনের বাইরেও ছড়িয়ে পড়ে। এ সময় হোটেলে অবস্থানরত বিভিন্ন দেশের অতিথিরাও সন্ত্রস্ত হয়ে এদিক-সেদিক ছোটেন। মিলনায়তন ভরে যাওয়ায় অনুষ্ঠান চলাকালে বাইরে দাঁড়িয়ে থাকা কয়েক প্রবাসীও এ সময় ভেতরে ঢুকে আয়োজকদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।

চেয়ার ছোড়াছুড়ির মধ্যে কয়েকজন নারীকে মিলনায়তনের মেঝেতে পড়ে যেতে দেখা যায়। স্থানীয় সময় বুধবার রাতের এ ঘটনা নিয়ন্ত্রণ করতে হিমশিম খেয়ে পুলিশ ডাকেন হোটেল গ্র্যান্ড হায়াতের নিরাপত্তা রক্ষীরা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025