রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৫০

টিভি বিতর্কে ৩৬ বছরের রেকর্ড ভাঙলেন হিলারি-ট্রাম্প

টিভি বিতর্কে ৩৬ বছরের রেকর্ড ভাঙলেন হিলারি-ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল বিতর্ক ৩৬ বছর আগের রেকর্ড ভঙ্গ করেছে।

এই দীর্ঘ সময় পর সবচেয়ে বেশি মানুষ যুক্তরাষ্ট্রের বিভিন্ন টিভিতে ডেমোক্রেট হিলারি ক্লিনটন ও রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পের বিতর্ক উপভোগ করেছেন। ১৯৮০ সালে সবচেয়ে বেশি দর্শক টেনেছিলেন জিমি কার্টার ও রোনাল্ড রিগ্যান। সেবার ৮ কোটি ৬ লাখ দর্শক তাদের মধ্যকার বিতর্ক উপভোগ করেছিলেন।

কিন্তু ৩৬ বছর পরে সেই সংখ্যাকে টপকে গেলেন হিলারি-ট্রাম্প। তাদের বিতর্ক উপভোগ করেছেন ৮ কোটি ৪০ লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের ১৩টি টেলিভিশন চ্যানেল সরাসরি এ বিতর্ক সম্প্রচার করে। এতে যারা সরাসরি বিতর্ক দেখেছেন শুধু তাদেরকেই গণনার আওতায় আনা হয়েছে। ফলে সত্যিকারের সংখ্যা আরও বেশি হতে পারে। এ

র বাইরে বিশ্বব্যাপী বিভিন্ন অনলাইনে, বারে ও পার্টিতে বিতর্ক উপভোগ করেছেন কয়েক কোটি মানুষ। নেইলসে প্রদত্ত ডাটা অনুযায়ী এবারের বিতর্ক ৯০ মিনিটের ছিল না। তার বিস্তার ছিল ৯৮ মিনিট।

মঙ্গলবার অবশ্য ট্রাম্প তার সমর্থকদের বলেছেন, এবারের বিতর্ক সবচেয়ে বেশি মানুষ উপভোগ করবেনÑ এমনটা তিনি জানতেন। এ বিষয়ে অবশ্য হিলারি ক্লিনটনের কোন মন্তব্য পাওয়া যায় নি। প্রসঙ্গত, ২০১৫ সালে এনএফএল-এর সুপার বৌল যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি দর্শক টানে। ১১ কোটি ৪৪ লাখ মানুষ এ অনুষ্ঠান উপভোগ করেন।

আগামী ৮ই নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগে আরও দু’দফা প্রেসিডেন্সিয়াল বিতর্ক হওয়ার কথা রয়েছে হিলারি ও ট্রাম্পের মধ্যে। দ্বিতীয় দফা বিতর্ক হবে ৯ই অক্টোবর। শেষ দফা বিতর্ক হবে ১৯শে অক্টোবর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026