বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:২২

সবচেয়ে বড় ঝড় আঘাত হানছে ফ্লোরিডায়: ১১৮ বছরের মধ্যে বিপজ্জনক হারিকেন

সবচেয়ে বড় ঝড় আঘাত হানছে ফ্লোরিডায়: ১১৮ বছরের মধ্যে বিপজ্জনক হারিকেন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: এবার যুক্তরাষ্ট্রের দিকে এগুচ্ছে হারিকেন ম্যাথিউ। হারিকেনটি এখন তীব্রতার দিক দিয়ে বিপজ্জনক ৪ মাত্রার ঝড় হিসেবে (পাঁচটি পর্যায়ে হারিকেনের তীব্রতা নির্ণয় করা হয়) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে এগিয়ে যাচ্ছে।

শুক্রবার হারিকেনটি ফ্লোরিডা অঙ্গরাজ্যের পূর্ব উপকূলে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ১০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে সরাসরি এতো বড় ধরনের ঝড় আঘাত হানেনি বলে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

আর ফ্লোরিডায় ১১৮ বছরের মধ্যে এতো শক্তিশালী ঝড় আঘাত হানেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়েছে এরইমধ্যে ফ্লোরিডার দুটি কাউন্টিতে শনিবার সকাল সাতটা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়েছে। ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ১ কোটি ২০ লাখ মানুষকে হারিকেন সতর্কতায় রাখা হয়েছে।

উল্লেখ্য, হাইতির উপকূলে গত মঙ্গলবার আঘাত হানে শক্তিশালী হারিকেন ম্যাথিউ। হারিকেনের আঘাতের কারণে এখন পর্যন্ত হাইতিতে ২৮৩ প্রাণহানির খবর নিশ্চিত করেছে দেশটির সরকার। ম্যাথিউর তাণ্ডবে হাজহার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ২০১০ সালে হাইতির ভূমিকম্পের পর এবারের হারিকেনকে দেশটির সবচেয়ে বড় বিপর্যয় বলে উল্লেখ করেছে জাতিসংঘ। হাইতির পর বৃহস্পতিবার বাহামা দ্বীপপুঞ্জে আঘাত হানে ম্যাথিউ। সেখানকার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও জানা যায়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025