বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৯:৩৯

যুক্তরাষ্ট্রের দাবী সাইবার আক্রমণের জন্য রাশিয়া দায়ী

যুক্তরাষ্ট্রের দাবী সাইবার আক্রমণের জন্য রাশিয়া দায়ী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সাইবার আক্রমণ চালানোর জন্য এবার আনুষ্ঠানিকভাবে রাশিয়াকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

তে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করতেই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংগঠনগুলোর বিরুদ্ধে সাইবার আক্রমণ চালাচ্ছে রাশিয়া। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি থেকে বলা হয়েছে, সম্প্রতি যেসব ইমেইল হ্যাক করা হয়েছে তাতে যে পদ্ধতি ও উদ্দেশ্য ব্যবহার করা হয়েছে তার পিছনে ছিল রাশিয়ার নির্দেশনা।

উল্লেখ্য, এ বছরের শুরুর দিকে ডেমোক্রেটিক পার্টির ভিতরকার অনেক তথ্য হ্যাক করা হয়েছে বলে খবর বেরিয়েছিল। নির্বাচন সংক্রান্ত বিষয়ে এসব করা হয়েছে বলে বলা হয়। তবে এসব চেষ্টার সঙ্গে রাশিয়া সরকার সরাসরি জড়িত নয় বলেই মনে হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের দাবিকে ননসেন্স বলে আখ্যায়িত করেছেন রাশিয়ার কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং ডাইরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স অন ইলেকশন সিকিউরিটি থেকে যৌথ বিবৃতি দেয়া হয়েছে এ বিষয়ে।

তাতে বলা হয়েছে, ক্রেমলিনের উচ্চ পদস্থ কর্মকর্তারা এই সাইবার হামলার সঙ্গে জড়িত এটা প্রায় নিশ্চিত। এসব স্পর্শকাতর প্রচেষ্টার প্রেক্ষিতে আমরা বিশ্বাস করি, শুধু রাশিয়ার সিনিয়র কর্মকর্তারাই এসব কর্মকা-কে অনুমোদন দিতে পারেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025