শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনে ফ্ল্যাটের অগ্নিকান্ডে চারজনকে উদ্ধার করা হয়েছে। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ফ্লাটের ছাদে দাউদাউ করে আগুন জ্বলছে। আর দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভাতে প্রাণপণ বিস্তারিত পড়ুন
শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশী টিচার্স এসোসিয়েশন ইউকে (বিটিএ) থেকে সভাপতি আবু হোসেইন প্রেরিত এ বার্তায় জানানো হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পহেলা জুন থেকে স্কুল খোলার সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশী টিচার্স এসোসিয়েশন (ইউকে) বিস্তারিত পড়ুন
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংল্যান্ডে লকডাউন বিধিনিষেধ কিছুটা শিথিল করার লক্ষ্যে সরকার কতিপয় পদক্ষেপ ঘোষনা করেছে। এসব পদক্ষেপ গতকাল ১৩ মে বুধবার থেকে কার্যকর হয়েছে। যদিও সরকারের এই ঘোষনা সঠিক গন্তব্যের দিকে যাওয়ার একটি পদক্ষেপের ইঙ্গিত দেয়, তবুও এটা সুস্পষ্ট যে হুমকিটি এখনো শেষ হয়নি এবং আমাদের অবশ্যই আত্মতুষ্ট হওয়া উচিত নয়। পরিবর্তিত ঘোষনা অনুযায়ি আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না, সেসম্পর্কিত বিশদ প্রশ্ন-উত্তর সহ সরকারি পরামর্শ ভালো করে পড়তে কাউন্সিলের পক্ষ থেকে বাসিন্দাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এর মধ্যে দুর্বল হিসেবে চিহ্নিত গ্রুপ, যেমন করোনাভাইরাসে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ার উচ্চঝুঁকির কারণে যাদেরকে সুরক্ষিত অবস্থায় থাকতে হচ্ছে, তাদের জন্যও প্রয়োজনীয় পরামর্শও সরকারি ও এনএইচএস এর ওয়েবসাইটে রয়েছে। এছাড়া এই ওয়েবসাইটগুলোতে কর্মস্থলে যাওয়া-আসা, গণপরিবহন ব্যবহার, স্কুল ও চাইল্ডকেয়ার, আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সহ অসংখ্য বিষয়ে নির্দেশনা পাওয়া যাবে। কাউন্সিলের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের হুমকিটি কেটে যায়নি এবং পরবর্তী পর্যায়ে যাওয়ার পাশাপাশি আমাদের বাসিন্দাদের নিরাপদ রাখতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল লন্ডনের অন্যান্য কাউন্সিল এবং পাবলিক হেলথ ইংল্যান্ড এর সাথে কাজ করে যাচ্ছে। -সংবাদ বিস্তারিত পড়ুন
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের এই বারায় বসবাসকারী লোকজন সারা বিশ্বের নানান দেশ থেকে এখানে এসেছেন – যা নিয়ে আমরা গর্বিত। কেউ কেউ যুক্তরাজ্যের নাগরিক হয়ে বিস্তারিত পড়ুন
এনএইচএস এর পক্ষ থেকে এটা সুস্পষ্টভাবে জানানো হচ্ছে যে, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা দেয়ার ব্যাপারে বিশেষ মনোনিবেশ করা হলেও, অন্য কোন ধরনের স্বাস্থ্যজনিত সমস্যা নিয়ে আপনি উদ্বিগ্ন হওয়া সত্বেও, আপনি বিস্তারিত পড়ুন
শনিবার জগন্নাথ হল অ্যালুমনাই এ্যাসোসিয়েশন ইউকে থেকে পাঠনো সভাপতি-মনোজ তালুকদার ও সাধারন সম্পাদক – বাবু মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- গত ৩ মে ২০২০ উপস্থাপক ও ব্যবসায়ি মাহি ফেরদৌস জলিল চ্যানেল এস এর লাইভ অনুষ্ঠান কোভিড-১৯ উপস্থাপনার সময় হিন্দু ধর্ম ও এরঅনুসারিদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অনুষ্ঠানের অংশ বিশেষ ভাইরাল হলে ৮ মে সেটি আমাদের নজরে আসে। ভিডিওটিতে মিঃ ফেরদৌস বাংলাদেশী গ্রোসারি ব্যবসায়িদের অসততার কারন হিসেবে তথাকথিত নিম্নবর্ণের (তার ভাষায় ‘কমজাত’) হিন্দুদেরদায়ী করেছেন। ন্যাক্কারজনক সেই মন্তব্যে মিঃ জলিল দাবি করেন (তথাকথিত) নিম্নবর্ণের হিন্দুর ‘দূষিত রক্ত’ (জলিল সিলটি ডায়লেক্টে ‘বদ’ রক্ত বলেছেন) থাকার কারণে বাঙালাদেশী ব্যবসায়ীরা প্রতারনা করে। পরে ৮ মে একই চ্যানেলের অন্য একটি অনুষ্ঠানে মিঃ জলিল আত্মপক্ষ সমর্থন করে বলেন- যেহেতু বাংলাদেশী মুসলিম জনগোষ্ঠি ধর্মান্তরিত এবং তারা (তথাকথিত) নিম্নবর্ণের হিন্দু থেকে ধর্মান্তরিত তাই বাংলাদেশী মুসলিম জনগোষ্ঠি প্রতারক। বিস্তারিত পড়ুন
নিউজ ডেস্ক: গত ১০ মে, রোববার নিউহ্যামস্থ স্টার্টফোর্ড ইসলামিক কালচারাল সেন্টারের উদ্যোগে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের ঘরে ঘরে বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্যোশাল ডিস্টেন্সিং বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করেন বিশিষ্ট আইনজীবী ও নিউহ্যাম বারার ডেপুটি স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহমদ। সেন্টারের সভাপতি শাইখ আব্দুল মতিন ফারুকের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোহাম্মদ নিজাম চৌধুরীর পরিচালনায় সেন্টারের বিভিন্ন কার্যক্রমের উপর সংক্ষিপ্ত বিবরণ দেন সংগঠনের ওয়েলফেয়ার সেক্রেটারী মুহম্মদ আব্দুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নাজির আহমদ সংগঠনের মানবতাবাদী কার্যক্রমের প্রশংসা করে বলেন, গোটা পৃথিবীব্যাপী আমরা এক অভাবনীয় চ্যালেঞ্জ মোকাবিলা করছি। এ সময় অভাবগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবচেয়ে বেশী মহত্বের কাজ। তিনি ভলেন্টিয়ারদের করোনা ভাইরাস, এ থেকে সৃষ্ট চ্যালেঞ্জ ও আমাদের দায়িত্ব এবং করনীয় সম্পর্কে দিক নির্দেশনাও প্রদান করেন। ভলেন্টিয়ারদের মধ্যে উপস্থিত ছিলেন মারুফ রহমান, মুহিবুর রহমান, সামির উদ্দিন আহমদ, বদরুল ইসলাম রাজা, আশফাক আহমদ, সামসুল আলম মাহবুব, আমির খসরু ও শেখ হাসান প্রমূখ। বিস্তারিত পড়ুন
নিউজ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) মাহামারি আকার ধারণ করেছে। এর ব্যাতিক্রম নয় লন্ডনেও। লন্ডনের এনএইচএস হাসপাতালগুলোতে করোনার রোগীদের দীর্ঘ লাইন। এনএইচএস ষ্টাফরা সদা ব্যস্থ রোগীদের সুস্রায়। গত ১৩ই বিস্তারিত পড়ুন
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের এই বারায় বসবাসকারী লোকজন সারা বিশ্বের নানান দেশ থেকে এখানে এসেছেন – যা নিয়ে আমরা গর্বিত। কেউ কেউ যুক্তরাজ্যের নাগরিক হয়ে ওঠেছেন, অনেকের রয়েছে স্থায়ীভাবে বসবাসের অনুমতি। তবে অসংখ্য লোক রয়েছেন যাদের ইমিগ্রেশন স্ট্যাটাস বা অভিবাসন স্থিতি হচ্ছে অস্থায়ি বা সাময়িক। এর ফলে তারা সাধারণত সরকার বা কাউন্সিলের কাছ থেকে আর্থিক ও অন্যান্য সহায়তা পান না। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, করোনাভাইরাসটি কোন বৈষম্যমূলক আচরণ করছেনা এবং আমরাও করি না। মহামারী মোকাবেলায় আমাদের সকল প্রচেষ্ঠা সম্পর্কে জানতে এবং আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস যা-ই হোক না কেন, আপনার জন্য কী ধরনের সহায়তা দেয়া হচ্ছে, সেগুলো সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট (www.towerhamlets.gov.uk/coronavirus) ভিজিট করুন। -সংবাদ বিস্তারিত পড়ুন
নিউজ ডেস্ক: করোনা মহামারিতে দীর্ঘ লকডাউনের কারণে আগামী এক বছরে ইস্ট লন্ডন মসজিদের প্রায় ৫শ হাজার পাউন্ডের আয়-ঘাটতি দেখা দেবে । বর্তমান পরিস্থিতিতে মসজিদ বন্ধ থাকায় নিয়মিত আয় অনেক কমে বিস্তারিত পড়ুন