শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৪

আমরা সমতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার মাধ্যমে স্মরণ করছি আলতাব আলীকে

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে, ৪ মে গভীর শ্রদ্ধার সাথে আলতাব আলীকে স্মরণ করে  বলা হয়, ১৯৭৮ সালে হোয়াইটচ্যাপলে বাঙালি যুবক আলতাব আলীর নৃশংস হত্যাকান্ড বাংলাদেশি ও বৃহত্তর কমিউনিটিকে বিস্তারিত পড়ুন

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে বাণিজ্যিক ভাড়াটেদের ভাড়া স্থগিতকরণ

কাউন্সিলের কমার্শিয়াল বা বাণিজ্যিক ভাড়াটেদের জন্য রেন্ট ডিফেরেল স্কিম বা ভাড়া স্থগিত রাখার নতুন একিট উদ্যোগ নেয়া হয়েছে। কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটা আমরা স্বীকার করি যে, ব্যবসাগুলো বর্তমানে একটি অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে  এবং ল্যান্ডলর্ড হিসেবে এক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা দিতে চাই। আশা করা যায় যে, এই স্কীম বা প্রকল্পটি ব্যবসাগুলিকে তাদের নগদ অর্থ প্রবাহ পরিচালনা করতে সাহায্য করবে, বর্তমানের সময়ের চাপ কিছুটা কমাবে এবং স্টাফ ও সাপ্লায়ারদের পেমেন্ট দেয়া এবং পরিচালনা ব্যয় মিটিয়ে যাওয়ার মতো তাৎক্ষণিক আর্থিক প্রতিশ্রুতিগুলো রক্ষা করাটাতাদের জন্য সহজ হবে। এই প্রকল্পের বিস্তারিত বিবরণ তুলে ধরে আমরা আমাদের সকল ভাড়াটেকে লিখিতভাবে অবহিত করেছি এবং সকল তথ্য অনলাইনেও পাওয়া যাচ্ছে। কাউন্সিলের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য ব্যবসায়িদের প্রতি অনুরোধ করা হয়েছে। – সংবাদ বিস্তারিত পড়ুন

পবিত্র মাহে রামাদানে সবার সুস্থ্যতা কামনা করলেন মেয়র জন বিগস

পবিত্র রামাদান মাস শুরুর প্রাক্কালে টাওয়ার হ্যামলেটস বারার মুসলিম কমিউনিটিকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। এক বার্তায় মেয়র বলেন, টাওয়ার হ্যামলেটসের অগনিত বাসিন্দা পুরো একটি মাস ইসলামি ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্রতম আধ্যাত্মিক মাস রামাদান পালন করবেন। এসময়ে স্বাস্থ্যবার্তা সম্পর্কে ওয়াকিবহাল থাকা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শগুলো অনুসরণ করা খুবই গুরুত্বপুর্ণ, বিধায়  করোনাভাইরাসের চলমান প্রাদুর্ভাবের সময় লোকজনের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ রোজা পালন নিশ্চিত করতে টাওয়ার হ্যামলেটসের জিপি  সার্ভিস সহযোগিতা করে যাচ্ছে। তিনি বলেন, এটি স্মরণে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে, যারা অসুস্থ্য অথবা দীর্ঘকালীন স্বাস্থ্য সমস্যা যাদের রয়েছে, তাদের জন্য রোজা রাখা অর্থাৎ উপবাস থাকাটা বাধ্যতামূলক হিসেবে বিবেচিত হয়না। এ ব্যাপারে বিস্তারিত উপদেশ প্রকাশ করেছে এনএইচএস। রমজানের সময় যদি আপনার মধ্যে করোনাভাইরাসের লক্ষণগুলো দেখা যায়, তাহলে পানিশূন্যতা এড়াতে রোজা ভাঙ্গার জন্য আমরা আপনাকে বিশেষভাবে পরামর্শ দিচ্ছি।  যদি আপনি নিশ্চিত না হন, তাহলে অনুগ্রহ করে এনএইচএস এর পরামর্শ নিন। সর্বাবস্থায় সামাজিক দূরত্ব বজায় রাখার গুরুত্ব তুলে ধরে মেয়র তাঁর বার্তায় বলেন, আমাদের সকলকে সুরক্ষিত রাখতেই সামাজিক দূরত্ব অর্থাৎ অন্যের কাছ থেকে নিজেকে ২ মিটার দূরে রাখার বিধানটি বিধান কার্যকর রয়েছে। তাই, এ সময়ে প্রযুক্তির সুবিধা ব্যবহার করে নানা  উপায়ে রোজা রাখার পাশাপাশি পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে সংযুক্ত থাকা যাবে। তিনি বলেন, আপনি রোজা পালন করেন কিংবা না করেন,আমাদের সকলের কাজ হচ্ছে বাড়ির মধ্যে অবস্থান করা। এই কাজের মাধ্যমে আপনি যেমন এনএইচএস-কে রক্ষা করছেন, তেমনি জীবন বাঁচাতেও সহায়তা করছেন। স্প্রিং সিজন বা বসন্তকাল শুরু হওয়ার কথা উল্লেখ করে মেয়র বলেন, আমরা এপ্রিলের দ্বিতীয়ার্ধে প্রবেশের সাথে সাথে মওসুমের পরিবর্তনগুলো লক্ষ্য করতে শুরু করেছি। উষ্ণ আবহাওয়া ও লম্বা দিন নিয়ে হাজির হয়েছে বসন্ত। যদিও এই পরিবর্তন আমাদের অনেকের মধ্যেই স্বস্তি বোধ  নিয়ে আসতে পারে, কিন্তু লকডাউন বা অবরুদ্ধকালীন নানা ব্যবস্থাদি কার্যকর থাকায় বর্তমান সময়টি সকলের জন্যই নিঃসন্দেহে অনেক  চ্যালেঞ্জের। পরিবর্তনের এই সময়ে যারা পরস্পরের খোঁজ খবর নিচ্ছেন এবং সরকারের নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মেয়র আবারও সবাইকে যে চারটি কারণে ঘরের বাইরে যাওয়া যাবে, সেটা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, সত্যিকার অর্থেই যদি আপনার প্রয়োজন রয়েছে, এমন কোন সামগ্রী কেনাকাটা করতে হয়, একা একা অথবা আপনার সাথে বাস করেন এমন একজনকে সাথে নিয়ে দিনে মাত্র একবারের জন্য ব্যায়াম করতে, চিকিৎসার প্রয়োজনে অর্থাৎ ফার্মেসিতে যাওয়া বা অন্য কোন অসহায় ব্যক্তির জন্য অত্যাবশকীয় সামগ্রী পৌঁছে দেয়ার জন্য এবং যে কাজ ঘরে বসে করা সম্ভব নয়, শুধুমাত্র সেই কাজের নিমিত্তে কর্মস্থলে যাওয়া আসা করতে আপনি ঘরের বাইরে যেতে  পারবেন। তবে যতটুকু সম্ভব কম ঘরের বাইরে যাওয়ার চেষ্টা করা উচিত। এদিকে কাউন্সিলের অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস মহামারীর কারনে এবছরের এই পবিত্র মাসটি সম্পূর্ণ এক ভিন্ন পরিবেশে পালিত হবে। মূলত, রামাদান হচ্ছে সকলের একত্রিত হওয়া এবং এক কমিউনিটি হয়ে ওঠার উপলক্ষ। কিন্তু এবার সামগ্রিক পরিস্থিতি  বিবেচনায় নিতান্তই প্রয়োজন না হলে বাইরে যাওয়া থেকে বিরত থেকে নিজ নিজ ঘরে অবস্থান করার সরকারি পরামর্শগুলো যথাযথভাবে  অনুসরণ করা প্রত্যেকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত মসজিদগুলো বন্ধ থাকবে, কিন্তু আপনি পরিবারের অপরপর সদস্য, অর্থাৎ আপনার সাথে বসবাস করছেন, তাদের নিয়ে একসাথে নিজ ঘরেই নামাজ বা ইবাদত করতে পারেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুসলিম কাউন্সিল অব বৃটেন, ইস্ট লন্ডন মস্ক এবং ‘ওপেন ইফতা’ কর্তৃক রামাদান বিষয়ক নির্দেশিকা ও তথ্যাবলী প্রকাশ করা হয়েছে, যেখানে রামাদান মাসে ঘরে অবস্থান করেও কিভাবে নিজের কমিউনিটির সাথে সম্পৃক্ত থাকা যাবে, সে সম্পর্কিত  সহায়তামূলক তথ্য পাওয়া যাবে। – সংবাদ বিস্তারিত পড়ুন

টাওয়ার হ্যামলেটসে মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলির তিন মাসের ভাড়া মওকুফ

লন্ডন ২৬ এপ্রিল ২০২০: কোভিড ১৯-এর মহামারী এই ভয়াবহ দুর্যোগের সময় লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিল করোনা ভাইরাসের সময়কালের জন্য ধর্মপ্রাণ মানুষের কথা বিবেচনা করে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলির সুবিধার জন্য বিস্তারিত পড়ুন

কোভিড-১৯ মোকাবেলায় ১০.৫ মিলিয়ন পাউন্ডের নতুন তহবিল গঠন করলেন মেয়র জন বিগস

টাওয়ার হ্যাসলেটসের মেয়র জন বিগস কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া অর্থ দিয়ে ১০ দশমিক ৫ মিলিয়ন পাউন্ডের নতুন একটি তহবিল গঠন করেছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বারার বাসিন্দা, ব্যবসা বাণিজ্য ও বিস্তারিত পড়ুন

সিঙ্গাপুর: করোনা আতঙ্ক দেশে দেশে

আনোয়ার শাহজাহান: সিঙ্গাপুর দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। মোট আয়তন ৭১৯.৯ বর্গকিলোমিটার (২৭৮.০ বর্গমাইল) এর মধ্যে স্থলভূমির মোট আয়তন ৬৯৯ বর্গকিলোমিটার। সিঙ্গাপুরের মোট জনসংখ্যা ৫৬ লক্ষ ৭ হাজার ৩ শত (আনুমানিক, বিস্তারিত পড়ুন

আইল্যান্ড নেটওয়ার্কের উদ্যেগে ডকল্যান্ডস এলাকায় ত্রান সহায়তা বিতরণ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডন ডকল্যান্ডস, টাওয়ার হ্যামলেটস ভিত্তিক সমাজ সেবামূলক সংগঠন ‘আইল্যান্ড নেটওয়ার্ক’ গড়ে ওঠে। যাদের মূল লক্ষ্য- পরস্পরকে সাহায্য-সহযোগিতা করা। বিশেষ করে বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে এলাকার  পেনশনভোগী মানুষ, অসুস্থ-বয়োবৃদ্ধ বিস্তারিত পড়ুন

যুক্তরাজ্যে বসবাসরত দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীদের উদ্যেগে নিজ স্কুলের শিক্ষক এবং গরীব ছাত্র-ছাত্রীদের নগদ অর্থ সহায়তা প্রদান

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের অন্তর্গত “দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ” একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টানটি এর প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকার শিক্ষা প্রসারে সফলতার সাক্ষর বিস্তারিত পড়ুন

কমিউনিটি নেতা রউফুল ইসলাম আর নেই

শীর্ষবিন্দু নিউজ: বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সাবেক সভাপতি, বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ভূমি দাতা ও হাসপাতালের পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান কমিউনিটি নেতা রউফুল ইসলাম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি বিস্তারিত পড়ুন

বাংলাদেশি-ব্রিটিশ চিকিৎসকদের সমন্বয়ে করোনা হেল্পলাইন টিম গঠন করেছে বাংলাদেশ হাই কমিশন লন্ডন

বাংলাদেশ হাই কমিশন লন্ডন বাংলাদেশি-ব্রিটিশ চিকিৎসকদের সমন্বয়ে একটি করোনা হেল্পলাইন টিম গঠন করেছে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে দেয়া এক শুভেচ্ছাবাণীতে একথা উল্লেখ করেন। বিস্তারিত পড়ুন



All rights reserved © shirshobindu.com 2012-2026