শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৬

রুপচর্চায় মধুর যে ব্যবহার আপনার অজানা

রুপচর্চায় মধুর যে ব্যবহার আপনার অজানা

সাজসজ্জা ডেস্ক: মধু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী সেটা আমরা সকলে জানলেও রুচর্চায় মধুর ব্যবহার জানে না অনেকে।অনেকে আবার জানলেও সঠিক ব্যবহার করতে পারে না।

মধুর আছে দারুন ঔষুধী গুন,যা আপনার ত্বক চুলের অনেক সমস্যার সমাধান করতে পারে। দেখে নিন মধুর সব অজানা ব্যবহার।প্রকৃতির এই অনন্য উপাদানটি কখনও নষ্ট হয় না।

এই এক মধু আপনার চুল ও ত্বক সুন্দর করে তোলা থেকে শুরু করে আপনার ওজন কমানো পর্যন্ত অনেক কাজেই লাগবে। কীভাবে ব্যবহার করবেন? আসুন জেনে নেই।

১। মধু খুব ভালো প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। ত্বককে ভেতর থেকে ময়লা বের করে ও মরা কোষ দূর করে ত্বক স্বাস্থ্যোজ্জ্বল করে। মধু দিয়ে নিয়মিত মুখ পরিষ্কার করলে ত্বক হবে দাগহীন ও সুন্দর। এক চামচ মধু ও এক চামচ উপটান মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

২। ত্বকের যত্নে এবং উজ্জ্বল, সুন্দর ত্বক পেতে বহুল প্রচলিত এবং উত্তম পদ্ধতি হল মধুর ব্যবহার। একচামচ মধু নিন। মুখের ত্বকে লাগান। আস্তে আস্তে বৃত্তাকারে মেসেজ করুন। এইভাবে দিনে দুইবার সকালে আর রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করুন। সপ্তাহ দুই পরে আপনি দেখবেন আপনার ত্বক কেমন উজ্জ্বল আর সোনালী রঙ ধারন করছে। তবে মনে রাখবেন এখানে শুধুই মধু কথা বলা হয়েছে, মধুর সাথে দুধ মিশানোর কথা বলা হয়নি।

৩। ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে মধু লাগাতে পারেন। ১ চামচ মধু নিয়ে ত্বকে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রেখে হালকা গরম জলে মুখ ধুয়ে নিন।

৪। মধুর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। যা ত্বকে ট্যান পড়ার সম্ভাবনা দূর করে। মধু ও অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে নিন। ত্বকে মিশ্রণটি লাগিয়ে অপেক্ষা করুন, যতক্ষণ না তা শুকিয়ে যাচ্ছে। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

৫। দেহের অতিরিক্ত ওজন কমাতে সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানিতে ১ চা চামচ মধু ও ২ চা চামচ লেবুর রস মিশিয়ে পান করুন। তবে গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে খেতে হবে।

৬। দুই চামচ মধু, আধা চামচ চিনি এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে স্ক্র্যাব বানিয়ে নিতে পারেন। এই স্ক্র্যাব ২ থেকে ৩ মিনিট হালকাভাবে মুখে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। চিনি খুব ভালো এক্সফলিয়েটিং এজেন্ট হিসেবে কাজ করে। লেবু ত্বকের দাগ দূর করে এবং মধু ত্বকে পুষ্টি জুগিয়ে নরম ও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে।

৭। মধু কন্ডিশনার হিসেবে খুব ভালো কাজ দেয়। মধু ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে নিন। রুক্ষ, শুষ্ক চুলের জন্য মিশ্রণটি ভালো কাজ দেয়। মিশ্রণটি ২০ মিনিট লাগিয়ে রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026