শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩১

মা হচ্ছেন বিপাশা

মা হচ্ছেন বিপাশা

বিনোদন ডেস্ক: মা হচ্ছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু! সম্প্রতি এমন খবরই ছড়িয়ে পড়েছে। কারণ মুম্বইয়ের খার-এর একটি হাসপাতালে এ বলিউড অভিনেত্রীকে দেখা গেছে, তার পর থেকেই এমন গুঞ্জন ডালাপালা মেলেছে।

হাসপাতালে এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী করণ সিং গ্রোভারও। গুঞ্জনের আরও একটি কারণ, খারের ওই হাসপাতালেই এর আগেও বেশ কজন বলিউড অভিনেত্রী সন্তানের জন্ম দিয়েছেন।

যদিও তারকা দম্পতির মুখপাত্র বিপাশার মা হওয়ার খবরটিকে অস্বীকার করেছেন। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই ধরনের খবরের কোনো ভিত্তি নেই।

প্রেগন্যান্সির খবর সম্পূর্ণ মিথ্যা। এটা একটি সংবেদনশীল বিষয় এবং কিছু মানুষ গুঞ্জন ছড়িয়ে সেটার স্বাদ নিতে চাচ্ছেন। এমন গুঞ্জন ছড়ানোয় বেশ চটেছেন নাকি বিপাশা বসুও।

এ বিষয়টিও নিশ্চিত করেছেন তার মুখপাত্র। অভিনেতা জন আব্রামের সঙ্গে সম্পর্ক ভাঙানের পর ‘অ্যালন’ ছবিতে অভিনয়ের সময় করণ সিং গ্রোভারের সঙ্গে সম্পর্কে জড়ান বিপাশা বসু।

এরপর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। এরপর আর কোন ছবিতে দেখা যায়নি বিপাশাকে।

কেবল স্বামীর সঙ্গে বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছেন এ অভিনেত্রী। আর সেসব ছবি প্রকাশও করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026