শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫২

কেওড়াতলা মহাশ্মশানে তৈরি হবে সুচিত্রা স্মৃতিসৌধ

কেওড়াতলা মহাশ্মশানে তৈরি হবে সুচিত্রা স্মৃতিসৌধ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাঙালির মহানায়িকা সুচিত্রা সেনকে কেওড়াতলা মহাশ্মশানের যেখানে দাহ করা হয়েছে সেখানে গড়ে তোলা হবে স্মৃতিসৌধ। শুক্রবারই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা ঘোষণা করেন।

তিনি আরও জানান, সুচিত্রা সেন যেখানে থাকতেন সেই বাড়ির সামনের রাস্তা বালিগঞ্জ সার্কুলার রোড’র নাম দেওয়া হবে সুচিত্রা সেন সরণী। আর এরই কিছুটা দূরে বালিগঞ্জের ছয় মাথার মোড়টিকে পরিচিত করা হবে সুচিত্রা সেন স্কয়ার হিসেবে। এদিকে সুচিত্রা সেনকে শ্রদ্ধা জানাতে রাজ্য সরকার রবীন্দ্রসদনে সুচিত্রার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর যে ব্যবস্থা করেছে তা দুদিন চলবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026