শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৫২

বাংলাদেশের মেয়ে পারমিতা মিস আমেরিকা প্রতিযোগিতায়

বাংলাদেশের মেয়ে পারমিতা মিস আমেরিকা প্রতিযোগিতায়

 

 

 

 

 

 

 

 

 

মিস মিসিসিপি পারমিতা মিত্র। ২১ বছর বয়সী নজরকাড়া সুন্দরী। জন্মসূত্রে তিনি বাংলাদেশী নাগরিক। আগামীকাল যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠেয় মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন তিনি। প্রথম বাংলাদেশী নারী হিসেবে এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন পারমিতা। এর আগে মিসিসিপি সুন্দরী হন তিনি। ওক গ্রোভ হাইস্কুলের ২০০৯ সালের গ্র্যাজুয়েট মিস মসিসিপি পারমিতা। আগামীকাল স্থানীয় সময় রাত ৮টায় সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠানটি সম্প্রচার করবে এনবিসি টেলিভিশন। পারমিতা অসামান্য মেধার স্বাক্ষর রেখে ও প্রতিভার দ্যুতি ছড়িয়ে স্থান করে নিয়েছেন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসাতেও। নাসার প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি। ১৯৯২ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় পারমিতার পরিবার। এরপর বাংলাদেশে ফিরে আসেন তারা। তখনকার ১ বছরের সেই ছোট্ট শিশু এখন আবেদনময়ী সুন্দরী ও মেধাবী ছাত্রী। পারমিতার বয়স যখন ৫ বছর, তখন মিসিসিপির হেটিসবার্গে স্থায়ীভাবে চলে যান তারা। এ বয়সেই বহু বিষয়ে পারদর্শিতা অর্জন করেছেন এ তরুণী। বর্তমানে তিনি মিসিসিপি ইউনিভার্সিটিতে মহাকাশ প্রকৌশল বিষয় নিয়ে পড়ছেন। মহাকাশ প্রকৌশল বিষয়ে বড় ভাই তাকে আগ্রহ যুগিয়েছেন ও পরিবারের কাছ থেকে তিনি দৃঢ়প্রত্যয়ী ও কঠোর পরিশ্রম করার অনুপ্রেরণা লাভ করেছেন। যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে প্রথম প্রজন্মের হলেও, পারমিতা তার সামনে আসা প্রতিটি সুযোগকে কাজে লাগিয়েছেন। পিতা অমল মিত্র ও মা রতœা মিত্র একজন সু-অভিভাবকের মতো মেয়েকে পথ-নির্দেশনা দিয়েছেন। ৪টি ভাষায় সমান পারদর্শী পারমিতা বলেন, মিস আমেরিকার মতো তীব্র প্রতিযোগিতাপূর্ণ প্ল্যাটফর্মে অংশ নিতে দীর্ঘদিন প্রস্তুতি নিয়েছেন তিনি। বিভিন্ন সংস্কৃতি ও ভ্রমণ উপভোগ করেন তিনি। ইতালিসহ কয়েকটি দেশ ভ্রমণ করেছেন। একবার একটি বিমানও চালিয়েছেন। ভবিষ্যতে পাইলটের লাইসেন্সটাও নিতে চান তিনি। অবসর সময়ে কেক বানাতে ভালোবাসেন। জ্যোতির্বিদ্যার প্রতি তার ঝোঁকটা প্রবল। পড়াশোনা শেষ করে একটি নামকরা মহাকাশ সংস্থায় কাজ করার পরিকল্পনা রয়েছে তার। পাশাপাশি তিনি টেলিভিশনে অভিনয় করতে চান। বাংলাদেশেও এসেছিলেন তিনি। দুঃস্থ শিশুদের নিয়ে কাজ করেছেন। ভবিষ্যতে তাদের জন্য বড় কিছু করার আশা রাখেন তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026