শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৩০

সালমান হবেন লুলিয়ার দ্বিতীয় স্বামী

সালমান হবেন লুলিয়ার দ্বিতীয় স্বামী

বিনোদন ডেস্ক: শুধু বলিউড নয়, পুরো বিশ্বের নজর এখন একটিমাত্র জায়গায়। আর সেটা মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। ওই বাড়িটি ঘিরেই এখন সব আকর্ষণ। কারণ সেটা যে বলিউড সুপারস্টার সালমান খানেরই বাড়ি। এখান থেকেই প্রতিদিন তার বিয়ের নতুন নতুন খবর বেরিয়ে আসছে কোনো না কোনোভাবে। আর কিছুদিন বাদে রোমানিয়ান টিভি তারকা লুলিয়ার সঙ্গে সালমানের বিয়ে।

তাইতো চলছে প্রস্তুতিও। পশ্চিম বান্দ্রার বিজে রোড ব্যান্ড স্ট্যান্ডের ওই বাড়িটি নাকি সালমানের বিয়েকে কেন্দ্র করে সাজানোও শুরু হয়ে গেছে। শুধু কি তাই?

বু বউকে নিয়ে এরই মধ্যে বি-টাউনের সহকর্মীদের সঙ্গেও পরিচয় করিয়ে দিচ্ছেন ৫০ বছর বয়সী এ অভিনেতা। তারই প্রমাণ মিললো লুলিয়াকে নিয়ে সম্প্রতি প্রীতি জিনতার বিবাহত্তোর সংবর্ধনায় অংশ নিতে দেখে। সেখানে হাজির হয়ে রোমানিয়ান এ সুন্দরীর সঙ্গে সবার পরিচয় করিয়ে দিয়েছেন বলে জানা গেছে।

এসব খবরের মাঝে নতুন আরেক খবরে তোলপাড় লেগে গেছে বলিউডজুড়ে। টাইমস অব ইন্ডিয়ার এক সংবাদে প্রকাশ পায় ‘ভাইজান’-এর হবু স্ত্রীর সাবেক স্বামীর কথা। একদিকে সালমানের সঙ্গে বিয়ের কথা চলছে। প্রস্তুতিও চলছে। এর মধ্যে সাবেক স্বামীর কথা শুনে ‘ভাইজান’ ভক্ত মন খানিকটা খারাপ হতেই পারে।

জানা গেছে, লুলিয়ার আগের স্বামী একজন রোমানিয়ান সুপারস্টার। মারিউস মগা তার নাম। প্রায় চার বছরেরও বেশি সময় ধরে লুলিয়ার সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিল। ২০১১ সালে তাদের বিচ্ছেদ হয়। তখন থেকেই সালমানের সঙ্গে পরিচয়।

একপর্যায়ে বন্ধুত্ব, তারপর পরিণয়। এখন বিয়ের কথাবার্তা চলছে। পুরনো স্বামীর কথা গণমাধ্যমে এলেই কি সালমান-লুলিয়ার বিয়ে বন্ধ হয়ে যাবে? মোটেই না। যে কাক্সিক্ষত নারীর জন্য এত অপেক্ষা তাকে তো আর ছাড়া যায় না। সালমান তার প্রেমিকাকে বিয়ে করে সুখী হবেন। এমনটাই প্রত্যাশা সবার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026