সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৯

জেনে নিন: ফেসবুকে কে আপনাকে আনফ্রেন্ড করল

জেনে নিন: ফেসবুকে কে আপনাকে আনফ্রেন্ড করল

প্রযুক্তি আকাশ ডেস্ক: ক্রমেই কমে যাচ্ছে আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্ট?

অনেক পরিচিত বন্ধুর পোস্টও ইদানিং সামনে আসছে না। গিয়ে দেখলেন তার সঙ্গে আপনার বন্ধুন্ত এখন আর নেই। কখনো ভাবছেন কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাক করলো কিনা।

আবার কখনো মনে হচ্ছে ওই বন্ধুই আপনাকে বাদ দিয়েছে। যে কোন কিছুই হতে পারে।

কিন্তু আপনি নিশ্চিত হতে পারছেন না কারা আপনার ফ্রেন্ডলিস্ট থেকে হাওয়া হয়ে যাচ্ছে। জানতে চান কে এই বিষয়ে কলকাঠি নাড়ছে?

সে জন্য ক্রোম এবং ফায়ারফক্স নিয়ে এসেছে একটি বিশেষ ফিচার৷ যার নাম Who Deleted Me৷ যেটি খুব সহজেই বলে দেবে ফেসবুক ফ্রেন্ডলিস্টে থাকা কারা কারা আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্টে থাকতে চায় না!

খুব সহজেই এটি নিজেদের ব্রাউজারে ব্যবহার করা যেতে পারে৷ আর তারপরই সেটি শুরু করে দেবে তার ম্যাজিক৷ তবে তার আগে Who Deleted Meতে ফ্রেন্ডলিস্ট আপলোড করতে হবে৷

এরপরই শুরু হয়ে যাবে এটির ম্যাজিক৷ প্রতিবার অ্যাপটি খোলার পরই ফ্রেন্ডলিস্ট পরীক্ষা করে দেখবে এই বিশেষ এক্সটেনশনটি৷

এই অ্যাপটি ফেসবুকে ইনস্টল করার পরই সে প্রতিবার জানান দেবে কে কে আপনাকে আনফ্রেন্ড করেছে৷ এমনকি কেউ তার নিজের ফেসবুক প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করলেও সেটি জানান দেবে এই অ্যাপটি৷




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026