শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫০

বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর তালিকায় ঢাকা দ্বিতীয়

বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর তালিকায় ঢাকা দ্বিতীয়

প্রযুক্তি আকাশ ডেস্ক: বর্তমানে বিশ্বের অর্ধেকের বেশি ইন্টারনেট ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট আছে। ফেসবুক ব্যবহারকারীর দিক থেকে বিশ্বের শহরগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে ঢাকা।

সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর তালিকায় প্রথম স্থানে আছে থাইল্যান্ডের ব্যাংকক এবং তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

‘উই আর সোশ্যাল’ এবং হোটস্যুট নামে দুটি প্রতিষ্ঠানের করা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০১৬ সালে ফেসবুক ব্যবহারের ওপর এসব প্রতিবেদন করা হলেও ২০১৭ সালে প্রকাশিত প্রতিবেদনগুলোর ট্যাগলাইন দেওয়া হয়েছে ডিজিটাল ইন ২০১৭।

এপ্রিলে প্রকাশিত এই প্রতিবেদনে দুই কোটি ২০ লাখ সক্রিয় ফেসবুক ব্যবহারকারী নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। বাংলাদেশের রাজধানীতে প্রায় দেড় কোটি জনসংখ্যার বাস হলেও সিটি করপোরেশনের আশপাশের এলাকার ফেসবুক ব্যবহারকারীদেরও এই হিসাবে রাখা হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে সার্বিকভাবে ইন্টারনেট ব্যবহারকারী ছাড়াও ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেট জগতের বিভিন্ন অংশে বিচরণকারীদের ওপর এসব প্রতিবেদন প্রকাশিত হয়।

জানুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর তালিকায় ঢাকা তৃতীয় অবস্থানে থাকলেও এপ্রিলে তা দ্বিতীয় অবস্থানে উঠে আসে।

অপরদিকে দেশ হিসেবে সবচেয়ে বেশি সক্রিয় ফেসবুক ব্যবহারকারী রয়েছে যুক্তরাষ্ট্রে; দেশটিতে প্রায় ২১ কোটি ৯০ লাখ মানুষ এই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছেন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত, সেখানকার ২১ কোটি ৩০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026