শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২৫

মেসেজটি ২৫ জনকে না পাঠালে বন্ধ হয়ে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট

মেসেজটি ২৫ জনকে না পাঠালে বন্ধ হয়ে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট

প্রযুক্তি আকাশ ডেস্ক: বর্তমান সময়ে টেক-সচেতন কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞেস করেন তার ফেসবুক আইডি আছে কি না—এর উত্তর ‘না’ হবে, এটা খুঁজে পাওয়া ভার। কারণ আজকাল ব্যক্তিগত প্রয়োজন থেকে শুরু করে ব্যবসায়িক ক্ষেত্রসহ প্রায় সব কাজেই ফেসবুক চাহিদা মেটাচ্ছে।

এই যেমন চ্যাটিং, ভয়েস কল, কিংবা সবচেয়ে বড় ব্যাপার হলো দূরে থেকেও কাছে থাকা। আর ফেসবুকের জনপ্রিয়তার প্রমাণ আপনারা গত কয়েক বছরের কার্যক্রমের দিকে নজর দিলেই পেয়ে যাবেন।

বর্তমানে বিশ্বের অর্ধেকের বেশি ইন্টারনেট ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট আছে। ফেসবুক ব্যবহারকারীর দিক থেকে বিশ্বের শহরগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে ঢাকা। সম্প্রতি ‘উই আর সোশ্যাল’ এবং ‘হোটস্যুট’ নামে দুটি প্রতিষ্ঠানের করা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফেসবুকের জনপ্রিয়তা যত বাড়ছে, ততই নিয়মনীতি মানার ক্ষেত্রে কঠোর অবস্থানে যাচ্ছে ফেসবুক। ফেসবুকের নিয়মনীতি থেকে সামান্য বিচ্যুত হলেই অ্যাকাউন্ট বন্ধ ও নিষ্ক্রিয় করার ঘটনা ঘটছে। অধিকাংশ ক্ষেত্রেই বন্ধ হওয়া অ্যাকাউন্ট দ্রুত উদ্ধার করা যায়। কিন্তু যখন ফেসবুকের নিরাপত্তাঝুঁকির বিষয় থাকে, তখন বন্ধ হওয়া অ্যাকাউন্ট উদ্ধার করা কঠিন হয়ে দাঁড়ায়।

গত শনিবার সকাল থেকে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই তাদের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ পাচ্ছেন। হঠাৎ এ অবস্থার মধ্যে পড়ে অনেকেই অবাক হয়েছেন। এখন বন্ধ হওয়া অ্যাকাউন্ট চালু করতে যাচাই (ভেরিফিকেশন) প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে বলছে ফেসবুক।

জাতীয় পরিচয়পত্র, মেইল ঠিকানা ও অ্যাকাউন্ট নাম ফেসবুকের কাছে পাঠিয়ে তা পর্যালোচনার জন্য জমা দিতে বলা হচ্ছে। হেল্প সেন্টারে গিয়ে সাবমিট অ্যান আপিল লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিলে তা পর্যবেক্ষণে রাখছে ফেসবুক। এমন অবস্থায় প্রায় সকল ফেসবুক ব্যবহারকারীরা রয়েছেন আতঙ্কে।

ফেসবুক ব্যবহারকারীরা যখন আতঙ্কে রয়েছেন এমন সময় একে অন্যকে একটি ম্যাসেজ সেন্ট করে সেখানে লিখছে দুই সপ্তাহের মধ্যে এই মেসেজটি ২৫ জনকে না পাঠালে বন্ধ হয়ে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট।’

সেখানে বলা হচ্ছে, ফেসবুকে আপনি সক্রিয় ব্যবহারকারী নাকি সক্রিয় ব্যবহারকারী নন- তা যাচাই করার জন্য আমরা এই মেসেজটি পাঠাচ্ছি। আপনি যদি ফেসবুকে সক্রিয় হয়ে থাকেন, তাহলে সক্রিয়তার প্রমাণ দেওয়ার জন্য মেসেজটি কপি করে আরো ২৫ জনকে পাঠান। না পাঠালে বন্ধ হয়ে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট।’

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের নাম উল্লেখ করে আসা এই মেসেজ দেশের অনেক ফেসবুক ব্যবহারকারী পাচ্ছেন বলে জানিয়েছেন। ১৬৫ শব্দের এই বার্তা মার্ক জাকারবার্গের নির্দেশ বলে উল্লেখ রয়েছে। অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট হারানোর ভয়ে আরো ২৫ জনকে মেসেজটি কপি করে পাঠাচ্ছেন।

কিন্তু এই মেসেজটি আসলে সম্পূর্ণ ভুয়া। ফেসবুক কর্তৃপক্ষ এমন কোনো মেসেজ পাঠাচ্ছে না। মূলত ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট বন্ধের অভিযানের সুযোগ নিয়ে অন্যকে অযথা ভয় পাইয়ে দেওয়ার জন্যই এটি ছড়ানো হচ্ছে। মেসেজটি ফেসবুক ব্যবহারকারীদের কাছে আসছে তাদের কোনো বন্ধুর মাধ্যমেই। ১৬৫ শব্দের ওই মেসেজেটি কোনো ভাইরাসের লিংক দেখা যায়নি। অন্যকে বিরক্ত করার উদ্দেশ্যেই এই মেসেজ ফেসবুকে ছড়ানো হয়েছে।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পড়ুয়া আরিফ নামের এক ছাত্র জানায়, গতকাল রবিবার রাতে তার এক ফেসবুক বন্ধু ১৬৫ শব্দের এই ম্যাসেজটি তাকে সেন্ট করে। তিনি কোন কিছু না ভেবে নিজেও ২৫ জনকে সেন্ট করেছে রাতের মধ্যেই। যাতে করে তার আইডিও সুরক্ষিত থাকে।

তিনি বলেন, প্রযুক্তির কল্যাণে ফেসবুক আজ সর্ববৃহত সামাজিক নেটওয়ার্ক। সামাজিক যোগাযোগের অন্যতম একটি মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত এই ফেসবুক দীর্ঘ দিন ধরেই আমি ব্যবহার করি, আর এতে করে অনেক মানুষের ফেন্ড লিস্টেই যুক্ত হয়েছি। কিন্তু শুনতেছি বাংলাদেশে ৯ লাখ ফেসবুক আইডি বন্ধ করে দিবে, তাই আমি নিজেও আতঙ্কে আছি।

এক ফেসবুক ব্যবহারকারী সময়ের কণ্ঠস্বরকে জানায়, যেহেতু ম্যাসেজটি ইংলিশে তাই বিষয়টা সহজেই ফেসবুক মডারেটদের দৃষ্টি আকর্ষণ করবে। এর সাথে ফেসবুক টিম বা মার্কজুকারবার্গের কোনো সম্পর্ক নাই, তাই কোনো ইউজার যদি এই ম্যাসেজটি ওই মিথ্যা প্রচারণা অনুযায়ী ২৫- জনকে পাঠায় তাহলে এই ধরণের সকল ইউজারের এই এক্টিভিটিটি অটোমেটিক মিথ্যা প্রচারণা এবং স্প্যাম হিসেবে ডিটেক্ট হবে এবং ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করার কারণে আইডিও ডিজেবল হওয়ার সম্ভাবনা থেকে যায়। সুতরাং সবাই সাবধান হন এবং দয়াকরে কেউ এমন ধরণের গুজবে কান দিবেন না বা বোকামি করবেন না। ফেইসবুকে বাচাতেঁ গিয়ে বেচেঁ থাকা ফেইসবুকটি অযথা হারাবেন না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026