শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৬

হঠাৎ একাউন্টে প্রায় ২১ কোটি ডলার

হঠাৎ একাউন্টে প্রায় ২১ কোটি ডলার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নিজের ব্যাংক একাউন্ট দেখে চোখ ছানাবড়া এক কুয়েতি নাগরিকের। তিনি দেখতে পেলেন তার একাউন্ডে অকস্মাৎ বিপুল পরিমাণ অর্থ জমা হয়েছে।

এত অর্থ যে তিনি তা দিয়ে কয়েক যুগ পায়ের ওপর পা রেখে বিলাসিতায় কাটিয়ে দিতে পারেন। ওই ব্যক্তি দেখতে পান তার একাউন্টে জমা পড়েছে ২০ কোটি ৬৯ লাখ ৯০ হাজার ৪৫০ ডলার। তা দেখে তার তো দম বন্ধ হওয়ার দশা।

এত অর্থের উৎস কি, কে জমা দিয়েছে এর কিছুই তিনি জানেন না। ফলে তিনি ব্যাংক একাউন্ডের একটি হিসাব প্রিন্ট করে নেন। সঙ্গে সঙ্গে ছুটে যান এটর্নি জেনারেলের কাছে।

তার কাছে এটা জমা দিয়ে তিনি জানান, এত অর্থ কোথা থেকে এসেছে তা তিনি জানেন না। তার অজ্ঞাতেই এ ঘটনা ঘটেছে। বিষয়টি তিনি জানতে পেরেছেন টাকা তুলতে গিয়ে।

তাই কোন সন্দেহজনক বা অজ্ঞাত উৎস থেকে এত অর্থ এসেছে তার পূর্নাঙ্গ তদন্ত দাবি করেছেন ওই ব্যাংক একাউন্ট হোল্ডার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026