বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৩

বাংলাদেশ থেকে আরও শ্রমিক নেবে সৌদি আরব

বাংলাদেশ থেকে আরও শ্রমিক নেবে সৌদি আরব

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে সব পর্যায়ে সৌদি সরকারআরো শ্রমিক নিতে চায় বলে জানিয়েছেন সৌদি সুরা কাউন্সিলের স্পিকার ড. আব্দুল্লাহ বিন মোহাম্মেদ বিন ইবরাহিম আল-শেখ।

শুক্রবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা হয় বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আব্দুল্লাহ বিন মোহাম্মেদ বিন ইবরাহিম আল-শেখ বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব-বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে।

তিনি আশা জানান, আসছে ২১ মে রিয়াদে অনুষ্ঠেয় আরব ইসলামিক আমেরিকান ঐতিহাসিক সম্মেলনে মুসলিম উম্মাহর নেতৃবৃন্দ এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আনয়নে গঠনমূলক আলোচনা করবেন।

এ সময় সৌদি স্পিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন। এছাড়া তিনি সৌদি আরবে কর্মরত বাংলাদেশি বিশেষ করে পেশাজীবী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার ও দক্ষ শ্রমিকদের প্রশংসা করেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা সরকারের ‘ভিশন ২০২১’-এর আওতায় খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন, পল্লী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নসহ অন্যান্য আর্থ-সামাজিক অগ্রগতি সম্পর্কে সৌদি স্পিকারকে অবহিত করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026