বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:০৩

বোয়িং বিক্রি প্রস্তাবে তোপের মুখে জামাল-কেভিন

বোয়িং বিক্রি প্রস্তাবে তোপের মুখে জামাল-কেভিন

 

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: রাস্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থার বোয়িং উড়োজাহাজ বিক্রির প্রস্তাবে তোপের মুখে পড়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) কেভিন স্টিল। এয়ারলাইন্সের লোকসান কাটিয়ে উঠতে চলতি বছরের মার্চে ব্রিটিশ নাগরিক কেভিন স্টিলকে প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, অবশ্য প্রস্তাব তুলে তোপের মুখে পড়েন প্রধান নির্বাহী। তিনি যুক্তি হিসেবে বলেন, বিমান অর্থ সংকটে ভুগছে। এই দুটি উড়োজাহাজ কিনতে অনেক অর্থ খরচ করতে হবে। এত অর্থ বিমানের কাছে নেই। তাছাড়া উড়োজাহাজ কিনতে বারবার সরকারের কাছে সার্বভৌম গ্যারান্টি চাওয়াটা বিব্রতকর। তাই নতুন দুটি উড়োজাহাজ বিক্রি করে ভাড়ার উড়োজাহাজ নিয়ে ফ্লাইট চালানো হবে।

কেভিনের প্রস্তাব ও যুক্তি তুলে ধরার পরপরই পর্ষদ সদস্যদের তোপের মুখে পড়েন কেভিন স্টিল। পরিচালনা পর্ষদ সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের সচিব ফজলে কবীর ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বলেন, কোনোভাবেই এটি গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মের এসব উড়োজাহাজ উদ্বোধন করে ছবি তুলেছেন, আপনি তা কিভাবে বিক্রির প্রস্তাব করেছেন। সরকার সার্বভৌম গ্যারান্টি দিচ্ছে।

অর্থ সচিব এই প্রস্তাবের বিরোধীতা করার পরপর পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা তার পক্ষে অবস্থান নিয়ে কেভিনকে পাল্টা আক্রমণ করেন। পরিচালনা পর্ষদের এক সদস্য কেভিনের প্রতি ক্ষোভ প্রকাশ করে বাংলানিউজকে বলেন, কেভিনের এই প্রস্তাব দেশের ভাবমূর্তির জন্য নেতিবাচক। তার এই পরিকল্পনার বিরোধীতাই শুধু নয়, প্রতিহত করা হবে।

বিমানের এই দুই খলনায়ক এয়ারলাইন্সের সম্পদ বিক্রির মতো আত্মঘাতী বিভিন্ন উদ্যোগ নিয়েছেন অনেক আগেই। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে বিমানের পরিচালনা পর্ষদের সভায় বোয়িং কোম্পানির কাছ থেকে কেনা বোয়িং ৭৩৭-৮০০ বিক্রির প্রস্তাব উত্থাপন করেন খোদ এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন স্টিল। রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের উড়োজাহাজ বিক্রির মতো স্পর্শকাতর বিষয় নিয়ে বিতর্কে মঙ্গলবারের সন্ধ্যার পর্ষদ সভা শেষ হয় রাতে।

সূত্র জানায়, চুক্তি অনুযায়ী আগামী ২০১৫ সালে বিমান বোয়িংয়ের কাছ থেকে দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ পাবে। ২০০৮ সালে বিমান বোয়িংয়ের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি করে। এর মধ্যে বোয়িং ৭৩৭-৮০০ রয়েছে দুটি। চুক্তির ১০টি উড়োজাহাজের মধ্যে বোয়িং ৭৭৭-৩০০ ইআর মডেলের দু’টি এরইমধ্যে বিমান বহরে যুক্ত হয়েছে।

শুধু লন্ডনই নয় দেশে বিমানের আরো যেসব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে তাও বিক্রির উদ্যোগ নেন। সর্বশেষ তিনি এবার সরকারের সার্বভৌম গ্যারান্টি দিয়ে কেনা বোয়িং উড়োজাহাজ বিক্রির পাঁয়তারা শুরু করেছেন। জামাল উদ্দিন আহমেদ বিমানের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর বিগত কয়েক বছরে প্রতিষ্ঠানটি হাজার কোটি টাকা লোকসান দিয়েছে। এরপর থেকেই কেভিন প্রথমে বিমানের লন্ডনের জায়গা বিক্রির প্রস্তাব করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026