বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩১

বৈধ হওয়ার সুযোগ দিয়েছে মালয়েশিয়া সরকার

বৈধ হওয়ার সুযোগ দিয়েছে মালয়েশিয়া সরকার

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার জন্য আবারও সুযোগ দিয়েছে সে দেশের সরকার। গত ৬ই সেপ্টেম্বর মন্ত্রী পরিষদের এক বৈঠকে এ সিদ্বান্ত নেয়া হয়। ৬-পি কর্মসূচির আওতায় যেসব অবৈধ অভিবাসী বৈধতা লাভের সুযোগ পায়নি তাদেরকে বৈধ করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার।

তবে কত তারিখ থেকে শুরু হবে এষনও ঘোষনা আসেনি। ২০১১ সনের ১৫ জুন থেকে ৩১ আগষ্ট পর্যন্ত মালয়েশিয়া সরকারের ৬-পি কর্মসূচির আওতায় ২ লাখ ৬৮ হাজার ৮শ ৮৩জন অবৈধ বাংলাদেশী কর্মী বৈধতা লাভের সুযোগ পায়। মালয়েশিয়ায় তৎকালিন ৬-পি কর্মসূচি সম্পন্ন হবার পরেও ওই দেশে লক্ষাধিক বাংলাদেশী অবৈধ থেকে যায়। এদিকে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় এবং সামাজিক অপরাধ বেড়ে যাওয়ায় সরকার সাঁড়াশি অভিযানের মাধ্যমে পরিস্থিতি সামাল দেয়ার এ উদ্যোগ হাতে নেয়।

গত ১ সেপ্টেম্বর থেকে অভিযান শুরুর পর শ্রমিকরা পালিয়ে বেড়াচ্ছে। বিশেষ করে যারা এখনো কাগজপত্র পায়নি তারা বাসা-বাড়িতে লুকিয়ে আছে। কিন্তু পুলিশ বাসায় বাসায় গিয়েও তাদের খুজে বের করছে পুলিশ। এদিকে মালয়েশিয়ান অভিবাসন অধিদপ্তর বলেছে, শনিবার থেকে যাদের আটক করা হচ্ছে তাদের বৈধ কাগজ পত্র দেখানোর জন্য ১৪ দিন সময় বেঁধে দেয়া হয়েছে।

মালয়েশিয়া সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আহমেদ জাহিদ আটক রাখা অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এই নির্দ্দিষ্ট খাতে বিদেশী জনশক্তি দেশের জন্য প্রয়োজন। অবৈধ অভিবাসীদের দমন অভিযান শুরু হওয়ার পর আটক করা হয়েছে কিন্তু তাদের সবাইকে বিতাড়িত করা হবে না। কিন্তু আমাদের পাশাপাশি আউটসোর্সিং কোম্পানীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং লিগেলাইজেশনের কার্য কয়েকদিনের মধ্যেই শুরু হবে বলে সে দেশের মন্ত্রী বলেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রী আহমদ জাহিদ বলেন, এই শ্রমিকদের ৬পির অধীনে পুনরায় বৈধ করা রেজিস্টার নিয়োগকর্তাদের জন্য সুবিধা প্রদান করা হবে। কারণ আমাদের নির্দিষ্ট সেক্টর এর মধ্যে শ্রেণীভুক্ত জনশক্তি ঘাটতি বিবেচনা করে বিদেশী শ্রমিকের প্রয়োজন হয়। আমরা কিছু নিয়োগকর্তার আবেদন শুনেছি। যারা আউটসোর্সিং কোম্পানীর দ্বারা প্রতারিত হয়েছে এবং কোন কাগজপত্র পাননি। এমনকি তারা আর এম ৩হাজার থেকে আর এম ৮হাজার প্রদানও করেছেন। তাই আমরা তাদের দন্ডিত করতে পারবো না। আমি তাদের শাস্তি  প্রদান করা অনুচিত মনে করি।

বৈধতার ব্যপারে হাই কমিশনে যোগাযোগ করা হলে  বাংলাদেশ হাই কমিশনার এ কে এম আতিকুর রহমান বলেন, যারা ৬পি কর্মসূচীর আওতায় বৈধতা পায়নি তাদেরকে বৈধতা দেয়ার জন্য মালয়েশিয়া সরকারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুরোধ করেছেন। তবে যাদের বৈধ কাগজ পত্র আছে তাদেরকে হয়রানি না করার জন্য সে ব্যাপারেও মাননীয় মন্ত্রী কথা বলেছেন। অবৈধ বাংলাদেশীদের বৈধ করার জন্য আমরা ও প্রাণ পণ চেষ্টা  অব্যাহত রেখেছি।

গত ১ সেপ্টেম্বর থেকে  প্রতিদিন প্রতিটি এলাকায়  অভিযান চালিয়ে  এ পর্যন্ত প্রায় ৯ হাজার ২শ ৫৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তন্মধ্যে বাংলাদেশের ৪শ ৪৪ জনকে আটক করা হয়েছে বলে সঙশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে। গত কয়েক বছরের মধ্যে মালয়েশিয়ায় এটিই সবচেয়ে বড় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান। আগামি ডিসেম্বর পর্যন্ত এ অভিযানের মাধ্যমে সে দেশে অবস্থান কারী সাড়ে ৫ লক্ষাধিক অবৈধ অভিবাসীকে গ্রেফতারের কর্মসূচি হাতে নিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026