শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৯

করোনা নিয়ে জনসন সরকারের অবস্থান প্রশ্নবিদ্ধ

করোনা নিয়ে জনসন সরকারের অবস্থান প্রশ্নবিদ্ধ

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে কোভিড ১৯ সংক্রমণ মারাত্মক রূপ নেয়ায় অনেকটা মুখোমুখি অবস্থানে দেশটিতে আক্রান্তের সংখ্যা। একইসাথে মৃতুর মিছিলে যোগ হচ্ছে সারি সারি লাশ।

দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং চিকিৎসা নিতে তাকে হাসপাতালে যেতে হয়েছিল৷ অবশ্য তিনি সুস্থ হয়ে সরকারী বাসভবনে ফিরে গেছেন। তবে তিনি সরকারী কাজে যোগ দিয়েছেন না সম্পূর্ণ বিশ্রামে আছেন সে ব্যাপারে কিছুই বলছে না ১০ নং ডাউনিং স্ট্রিট।

এদিকে, জনসন সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর প্রকৃত তথ্য দিতে ব্যর্থ হয়েছে৷ যথেষ্ট টেস্টও করাতে পারেনি, এমনকি হাসপাতালগুলোতে স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় প্রোটেক্টিভ গিয়ার পর্যন্ত সরবরাহ করতে পারেনি৷

যুক্তরাজ্যের মতো উন্নত দেশে চিকিৎসাকর্মীদের পলিথিন ব্যাগ পরে করোনা আক্রান্তদের সেবা দিতে হয়েছে৷ যে কারণে সেখানে স্বাস্থ্যকর্মীদের সংক্রমিত হওয়ায় হারও অনেক বেশি৷ কয়েকজন মারাও গেছেন৷

ইউরোপে বিশেষ করে ইতালি, স্পেন ও ফ্রান্সে যখন করোনা ভাইরাস সংক্রমণ বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়ছিল এবং বিস্তার রোধে দেশগুলোর সরকার কড়াকড়ি আরোপ করছিল, তখনো জনসন দেশজুড়ে যাতায়াত ও জনসমাগমে নিষেধাজ্ঞা আরোপের বিপক্ষে ছিলেন৷ পরে বিভিন্ন স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ এ যুক্তরাজ্যে তিন লাখের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করলে জনসন লকডাউন ঘোষণা করেন৷

সময়মত ‘ইউরোপিয়ান ইউনিয়ন ভেন্টিলেটর স্কিম’ এ যোগ দিতে এবং স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়েজনীয় সুরক্ষা যন্ত্রের যোগান দিতে ব্যর্থ হওয়ার দায় কাঁধে নিয়ে জনসন সরকার অবশ্য এর কারণ বোঝাতে জটিল একটি ব্যাখ্য দিয়েছে৷ তবে বিরোধী দলগুলো তাদের এই ব্যাখ্যা মানতে রাজি নয়৷

বুধবার এক বিবৃতিতে লিবারেল ডেমোক্রেটিক দলের ভারপ্রাপ্ত নেতা ইডি ডেভি বলেন, বৈশ্বিক এই মহামারিতে সরকার যেভাবে সড়া দিয়েছে অবশ্যই তার আনুষ্ঠানিক তদন্ত হওয়া উচিত৷

কেন সরকার আশ্চর্যজনকভাবে স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় সুরক্ষা যন্ত্র দিতে ব্যর্থ হয়েছে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি, তার সত্যি কারণ জানাতে জনসন সরকারকে সুযোগ দেওয়া উচিত৷ দিন দিন সবার মনেই এই প্রশ্ন জাগছে৷

বিরোধী লেবার পার্টির নেতা কির স্টারমারও মনে করেন করোনা ভাইরাসের বিরুদ্ধে সরকার পিছিয়ে ছিল এবং একই সঙ্গে যুক্তরাজ্যকে এই সংকটে পেছনের দিকে তাকিয়ে দেখতে হবে৷

প্রসঙ্গত: ইউরোপের যে কয়েকটি দেশে কোভিড-১৯ সংক্রমণ মারাত্মক রূপ নিয়েছে তার অন্যতম যুক্তরাজ্য৷ তথ্যানুযায়ী বুধবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত এক লাখ ৩০ হাজার ১৮৪ জন এবং মোট মৃত্যু ১৭,৩৩৭ জন৷ বুধবার ৩টা পর্যন্ত মৃত্যুর খবর প্রকাশিত হয়েছিলো ৭৫৯ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে (বৃস্পতিবার বেলা ৩টা পর্যন্ত) মৃত্যু হয়েছে ৬১৬ জনের। এর আগে গত  মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ১৮৭৩৮ জন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026