সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০১

৩০০ কোটিতে দাঁড়াবে ইন্টারনেট ব্যবহাকারীর সংখ্যা

৩০০ কোটিতে দাঁড়াবে ইন্টারনেট ব্যবহাকারীর সংখ্যা

প্রযুক্তি আকাশ ডেস্ক: ২০১৪ সালের শেষ নাগাদ বিশ্বে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়াবে ৩০০ কোটিতে, যা বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশ। এর মধ্যে দুই-তৃতীয়াংশের বসবাস উন্নয়নশীল বিশ্বের দেশগুলোতে। অন্যদিকে, বিশ্বজুড়ে মোবাইল ফোন সাবস্ক্রিপশনের সংখ্যা দাঁড়াবে প্রায় ৭০০ কোটিতে। জাতিসংঘের এক পরিসংখ্যানে এসব তথ্য তুলে ধরা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) বলেছে, ২০১৪ সালের মধ্যে বিশ্বের ৪৪ শতাংশ গৃহস্থালিতে ইন্টারনেট সেবা পৌঁছে যাবে। এর মধ্যে উন্নয়শীল বিশ্বের দেশগুলোর মোট গৃহস্থালির এক তৃতীয়াংশ বা ৩১ শতাংশের কাছাকাছি মানুষ ইন্টারনেট সেবা পাবেন। আর উন্নত বিশ্বের মোট গৃহস্থালির ৭৮ শতাংশই ইন্টারনেট সেবা পাবেন। এদিকে ২০১৪ সালের শেষ নাগাদ মোবাইল-সেলুলার সাবস্ক্রিপশন পৌঁছবে প্রায় ৭০০ কোটিতে, যার মধ্যে ৩৬০ কোটিই এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026