সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২১

১০ কোটির বেশি ভুয়া অ্যাকাউন্ট ফেইসবুকে

১০ কোটির বেশি ভুয়া অ্যাকাউন্ট ফেইসবুকে

প্রযুক্তি আকাশ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিশ্বব্যাপী ১০ কোটিরও বেশি ভুয়া অ্যাকাউন্ট রয়েছে বলে আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি। এ বছর মার্চে বিশ্বব্যাপী একশ ২৮ কোটি ব্যবহারকারী ফেইসবুকে ভিজিট করেছে। ৪ দশমিক ৩ শতাংশ থেকে প্রায় আট শতাংশ ফেইসবুক ব্যবহারকারীই ভুয়া বলে মনে করা হচ্ছে।

দ্য টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যবহারকারীরা নিজের প্রকৃত অ্যাকাউন্টের পাশাপাশি অন্যন্য ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ভিন্ন নামে এসব ভুয়া অ্যাকাউন্ট সচল রাখছেন। তুরস্ক ও ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোতেই এ ধরনের অ্যাকাউন্ট বেশি বলে প্রতিবেদনে জানানো হয়।

তুরস্ক ও ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোতেই ভুয়া অ্যাকাউন্টের প্রবণতা বেশি বলেও তথ্য পেয়েছে ফেইসবুক। এক বছর আগের চেয়ে বিশ্বে ফেইসবুক ব্যবহারকারী বেড়েছে ১৫ শতাংশ । ব্রাজিল ও ভারতে ব্যবহারকারী বাড়ার প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে। ফেইসবুকের পক্ষ থেকে দাবি করা হয়, প্রধান অ্যাকাউন্টের বাইরে অতিরিক্ত এক বা একাধিক অ্যাকাউন্ট রাখা প্রতিষ্ঠানের নিয়ম ও শর্ত পরিপন্থি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026