বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:১৯

সেপ্টেম্বরেই মিলবে উইন্ডোজ ৯ প্রিভিউ

সেপ্টেম্বরেই মিলবে উইন্ডোজ ৯ প্রিভিউ

প্রযুক্তি আকাশ ডেস্ক: আগামী মাসেই উইন্ডোজের নতুন অপারেটিং সিস্টেমের প্রিভিউ সংস্করণ উন্মুক্ত করবে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। অনেকদিন ধরেই নতুন বেশ কিছু ফিচার যুক্ত করে উইন্ডোজ ৯ সংস্করণটির প্রিভিউ সংস্করণ উন্মুক্ত করার জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, উইন্ডোজ ৮ এ যে ফিচারগুলো ছিল না এবার সেরকম বেশকিছু ফিচার যুক্ত করে সেপ্টেম্বর মাসে প্রিভিউ সংস্করণ উন্মুক্ত করবে মাইক্রোসফট। এতে মিনি স্টার্ট মেনু ও বুদ্ধিমান সফটওয়্যার কর্টানার প্রাথমিক সংস্করণ যুক্ত হতে পারে। এতে একটি ভারচুয়াল ডেস্কটপ যুক্ত হবে আর বাদ পড়বে উইন্ডোজ আটে থাকা চার্মসবার ফিচারটি।

মাইক্রোসফটের ঘনিষ্ঠ সূত্রের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জেডনেটে লেখা এক ব্লগ পোস্টে প্রযুক্তি বিশ্লেষক ম্যারি জো ফলি জানিয়েছেন, উইন্ডোজ এক্সপি, ভিস্তা ও উইন্ডোজ ৭ ব্যবহারকারীদের জন্য সুখবর আসতে পারে মাইক্রোসফটের কাছ থেকে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকরাডার এক প্রতিবেদনে দাবি করেছে, উইন্ডোজ ৯ সংস্করণটিতে বিনা মূল্যে আপগ্রেড করে নেওয়ার সুযোগ দিতে পারে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।

২০১৫ সালের মাঝামাঝিতে উইন্ডোজের নতুন সংস্করণের পূর্ণ সংস্করণ উন্মুক্ত করতে পারে মাইক্রোসফট। বাজার গবেষকেরা ধারণা করছেন, ব্যবহারকারীদের আকৃষ্ট করতে উইন্ডোজের নতুন সংস্করণ বিনা মূল্যেই সরবরাহ করার পরিকল্পনা করছেন মাইক্রোসফটের কর্মকর্তারা।

উইন্ডোজ এক্সপি, ভিস্তা ও উইন্ডোজ ৭—এই তিন অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের ‘এক ধরনের চুক্তিতে’ আনতে পারে মাইক্রোসফট। মাইক্রোসফটের পুরোনো অপারেটিং সিস্টেম ছেড়ে দেওয়ার শর্ত বেঁধে দিয়ে উইন্ডোজ ৯ প্লাটফর্মে আপগ্রেড করার সুযোগ দিতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025