বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০০

ভারতকে ট্রানজিট দেওয়ার পথে বাংলাদেশ

ভারতকে ট্রানজিট দেওয়ার পথে বাংলাদেশ

খুররম জামান: ভারতকে ট্রানজিট দেওয়ার পথে বাংলাদেশ। অর্থ বরাদ্দ পাওয়ার পর অবকাঠামোগত উন্নয়ন শেষে ট্রানজিট দেওয়া হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আভাস দেওয়া হয়েছে। গত শুক্রবার সকাল সোয়া ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে দ্বিপাক্ষিক সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আভাস দেওয়া হয়।

এই ট্রানজিট চালু হলে বাংলাদেশই সবচেয়ে লাভবান হবে। আশা করি, ট্রানজিট সুবিধা শিগগিরই চালু হবে। এতে করে বাংলাবান্ধা স্থলবন্দরের গুরুত্ব আরো বেড়ে যাবে, পঙ্কজ শরণের এ বক্তব্য উল্লেখ করে বাংলানিউজের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কাছে জানতে চাওয়া হয়, তাহলে ভারতকে ট্রানজিট দিচ্ছে বাংলাদেশ।

এ বক্তব্যের জবাব পররাষ্ট্রমন্ত্রী সরাসরি না দিয়ে মিনিট দুয়েক পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে আলাপ করেন। এরপর পররাষ্ট্র সচিব নিজেই এর উত্তর দেন।
এ সময় পররাষ্ট্র সচিব অসম্মতি প্রকাশ না করে বলেন, অর্থ পেলেই স্থল (ল্যান্ড) বন্দর অবকাঠামোর তৈরির কাজ শুরু হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ আশুগঞ্জ নৌবন্দর পরিদর্শন শেষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) জাহাজ তুরাগে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে ট্রানজিট চালুর বিষয়ে আলোচনা চলছে। আশা করি, ট্রানজিট-সুবিধা শিগগিরই চালু হবে।ভারতকে ট্রানজিট সুবিধা দিতে খুঁটিনাটি বিষয় ঠিক করার জন্য সরকার একটি কোর কমিটি গঠন করেছিল। সে সময় ওই কমিটি সম্ভাব্য রুট, অবকাঠামো উন্নয়ন ও এ খাতে ব্যয়সহ অর্থনৈতিক সমীক্ষা তৈরি করে।কমিটি তাদের প্রতিবেদনে ওই সময় ট্রানজিটের জন্য অবকাঠামো উন্নয়নে ৪৯ হাজার ৯২৬ কোটি ১০ লাখ টাকা বিনিয়োগের প্রস্তাব দেয়। এর মধ্যে সড়ক রুট উন্নয়নে ১১ হাজার ৯৪১ কোটি ২০ লাখ টাকা, রেলপথ উন্নয়নে ৩২ হাজার ২৩ কোটি ৪০ লাখ টাকা, নৌপথ উন্নয়নে ১ হাজার ১৭১ কোটি ৫০ লাখ টাকা ব্যয় ধরে।

এ ছাড়া চট্টগ্রাম সমুদ্র বন্দরের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে ১ হাজার ৮৫০ কোটি ৯০ লাখ টাকা, মংলা সমুদ্র বন্দরের উন্নয়নে ২ হাজার ৭৯৮ কোটি ৬০ লাখ টাকা এবং স্থলবন্দরের উন্নয়নে ১৫০ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করার লক্ষ্যমাত্রা ধরা হয়।

ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ আখাউড়া বন্দর পরিদর্শন করে ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে শিগগিরই ট্রানজিট চালুর ওপর গুরুত্বারোপ করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026