শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩২

ফেসবুক পেজে কমে যাবে লাইক সংখ্যা

ফেসবুক পেজে কমে যাবে লাইক সংখ্যা

প্রযুক্তি আকাশ ডেস্ক: ফেসবুকে থাকা বিভিন্ন ফ্যান পেজের লাইক নিয়ে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এর ফলে বিভিন্ন ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট থেকে দেওয়া লাইক অপসারণ করবে ফেসবুক। ফলে বিভিন্ন ফ্যান পেজের বিপুল পরিমাণ লাইক কমে যাওয়ার আশংকা করা হচ্ছে।

এক ব্লগ পোস্টে ফেসবুক জানায়, “ফেসবুক লাইক শুদ্ধিকরণের উদ্যোগ নিয়েছে। ফলে বন্ধ করে দেওয়া এবং অব্যবহৃত অ্যাকাউন্ট থেকে দেওয়া লাইক অপসারণ করা হবে।” বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই সিদ্ধান্ত বেশ লাভজনক হবে বলে মনে করছে ফেসবুক।

ফেসবুকের মতে, এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তাদের গ্রাহক বাছাই করা আরও সহজ হবে। অনেক প্রতিষ্ঠানই তাদের গ্রাহক বাছাই করার জন্য ফেসবুকের সাহায্য নিয়ে থাকে।
তবে ডিঅ্যাক্টিভ করে দেওয়া অ্যাকাউন্ট যদি পুনরায় সচল করা হয়, তবে সেই অ্যাকাউন্টের লাইক পুনরায় পেজে জোগ করা হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026