শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০১

অর্থ লেনদেনের সুবিধা পাচ্ছেন ফেসবুক ব্যবহারকারীরা

অর্থ লেনদেনের সুবিধা পাচ্ছেন ফেসবুক ব্যবহারকারীরা

প্রযুক্তি আকাশ ডেস্ক: অনলাইন বাজার বিশেষজ্ঞরা আগেই ধারনা করেছিলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ধীরে ধীরে ব্যবহারকারীদের জন্য ছোটখাটো ব্যাংকিংয়ের ক্ষেত্রে পরিণত হবে। আর এই ভবিষ্যদ্বাণী সত্যি হতে যাচ্ছে। অর্থ লেনদেনের সুবিধা চালু করতে যাচ্ছে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফেসবুকের ম্যাসেঞ্জার অ্যাপের মাধ্যমেই এ লেনদেন করা যাবে।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, শুরুর দিকে সুবিধাটি কেবল যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চালু হলেও পর্যায়ক্রমে এটি সব দেশেই চালু হবে। ফেসবুকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সুবিধাটি পাওয়ার জন্য ব্যবহারকারীদের ব্যাংকের মাস্টার কার্ড বা ডেবিট কার্ড থাকতে হবে। এ প্রক্রিয়ায় টাকা লেনদেন হয়ে ব্যাংক অ্যাকাউন্টে যোগ হতে ৩ দিন পর্যন্ত সময় লাগতে পারে। এছাড়া এই লেনদেনের জন্য মোবাইল ফোনও চালু রাখতে হবে।

পরবর্তীতে চ্যাট ফিচার ব্যবহার করে ডেস্কটপ থেকেও অর্থ আদান-প্রদানের সুবিধা পাওয়া যাবে। শুধু ১৮ বছরের চেয়ে বেশি বয়সের ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। অর্থ প্রেরণের প্রক্রিয়া যেমন হবে:

১. বন্ধুর সঙ্গে একটি মেসেজ অপশন ওপেন করতে হবে।

২. $ আইকনে ট্যাপ করতে হবে এবং অর্থের পরিমাণ উল্লেখ করে দিতে হবে।

৩. উপরের ডানপাশে ট্যাপ করে ডেবিট কার্ড উল্লেখ করতে হবে।

অর্থ গ্রহণের প্রক্রিয়া যেমন হবে:

১. বন্ধুর সঙ্গে একটি মেসেজ অপশন ওপেন করতে হবে।

২. মেসেজে ‘অ্যাড কার্ট’-এ ট্যাপ করতে হবে এবং টাকা গ্রহণের জন্য প্রথমবার ডেবিট কার্ড অ্যাড করতে হবে।

বাংলাদেশ-ভারত ম্যাচের প্রমাণ মুছে ফেলছে আইসিসি! মিজানুর রহমান ঢাকা, ২১ মার্চ- ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে বাজে আম্পায়ারিং নিয়ে বাংলাদেশী ভক্তদের ক্ষোভ এখনো প্রশমিত হয়নি। ওই ম্যাচে অন্তত ৪ টি সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে বলে দাবি করছে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা। তবে যে সিদ্ধান্তটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা-সমালোচনা, রুবেল হোসেনের করা ৪০ তম ওভারের লো ফুল টস বলটি আইসিসির ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। আইসিসির ওয়েবসাইটের ম্যাচ সেন্টার ট্যাবে ম্যাচের প্রতিটি বলেরই হক আই প্রোজেকশান দেয়া হয়। বাংলাদেশ ভারত ম্যাচের প্রতিটি বলের প্রোজেকশানও দেয়া হয়েছে। কিন্তু নেই রোহিত শর্মাকে করা রুবেল হোসেনের আলোচিত সেই বলটি। ওই বলটি আম্পায়ার নো-বল ডাকায় রুবেলকে ৭ টি বল করতে হয়। কিন্তু দেখা যাচ্ছে ১,২,৩,৫,৭ নম্বর বলের প্রোজেকশান আছে, কিন্তু চতুর্থ বলটি নেই। উপরের হক আই প্রোজেকশান ছবিটির দিকে তাকান। এখানে রুবেলের করা ৪০ তম ওভারটি দেখানো হয়েছে। এখানে তৃতীয় বলটির পর সরাসরি পঞ্চম বল দেখানো হয়েছে। নেই চতুর্থ বলটি। আবার কোনো নো বল আইসিসির ওয়েবসাইটে দেয়া হয় কিনা সে বিষয়টি নিয়েও সন্দেহের কোনো অবকাশ নেই। কারন মাশরাফির করা ৪২ তম ওভারের পঞ্চম বলটি নো বল ছিলো। কিন্তু আইসিসির ওয়েবসাইটে সে বলটি ঠিকই দেখা যাচ্ছে। বিষয়টি আপনিও দেখতে পারেন আইসিসির ওয়েবসাইটের এই লিংক টি ক্লিক করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026