মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮

১২ লাখ বাংলাদেশী শ্রমিক নেবে সৌদি সরকার

১২ লাখ বাংলাদেশী শ্রমিক নেবে সৌদি সরকার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বহু প্রত্যাশার পর সৌদি যাওয়ার ভাগ্য খুলছে ১২ লাখ বাংলাদেশি শ্রমিকের। বাংলাদেশিদের জন্য ভিসা খুলে দিচ্ছে দেশটির সরকার। গত বুধবার সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি দৈনিক ওকাজ ও সৌদি গেজেট এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

এ বিষয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসীহ একটি গণমাধ্যমকে বলেছেন, আশা করছি, ঈদের পর থেকেই শ্রমিক নিয়োগ শুরু করবে সৌদি সরকার। দেশটির শ্রম মন্ত্রণালয়ের তথ্যকেন্দ্র পরিচালক তাইসির আল মুফাররিজ জানান, এখন আর বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের বিষয়ে কোনো জটিলতা নেই।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, মরক্কো, তাঞ্জানিয়া, উগান্ডা, শ্রীলঙ্কা, ভিয়েতনাম ও মৌরিতানিয়া থেকে চাহিদা অনুযায়ী শ্রমিক, ড্রাইভার, গৃহকর্মী ও অন্যান্য পেশায় মোট ১২ লাখ ভিসা ইস্যু করবে দেশটি। এ জন্য দ্রুত কাজ সম্পাদন করতে ছয়টি নিয়োগ প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026