আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্রিন্স তুর্কি বিন ফয়সল আল সৌদ (৭০) হচ্ছেন সৌদি আরবের রাজকীয় পরিবারের একজন সদস্য।
১৯৭৭ সাল থেকে তিনি একটানা ২৪ বছর ছিলেন সৌদি গোয়েন্দা সংস্থা আল মুখাবারাত আল আ-মাহর মহাপরিচালক। পরে তাকে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়। তিনি মরহুম বাদশাহ ফয়সলের (১৯৬৪-৭৫) ছোট ছেলে এবং সৌদ আল ফয়সলের ভাই।
বাদশাহ ফয়সলের ওই ছেলে ১৯৭৫ সাল থেকে একাধারে ৪০ বছর ছিলেন তার দেশের পররাষ্ট্রমন্ত্রী। গত এপ্রিলে বাদশাহ সালমান তাকে এ পদ থেকে অব্যাহতি দিয়েছেন। নতুন বাদশাহ সরকারের উচ্চপর্যায়ে এনেছেন বড় ধরনের পরিবর্তন। ফলে সৌদি শাসকদের নতুন প্রজন্ম এখন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত।
আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিতে চেষ্টা করি। কথাটা সৌদি রাজ পরিবারের প্রভাবশালী সদস্য প্রিন্স তুর্কি বিন ফয়সলের। স্পিয়েজেল সাময়িকীকে প্রদত্ত এক সাক্ষাৎকারে তিনি সৌদি আরবের আধুনিকতা অর্জনের জোর প্রয়াস, ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি ভূমিকা, ইরানবিরোধী মানসিকতা, সৌদি আরবে মানবাধিকার পরিস্থিতি প্রভৃতি বিষয়ে বক্তব্য রেখেছেন।
বার্নহার্ড জ্যান্ডের নেয়া সাক্ষাৎকারে সৌদি রাষ্ট্রকে শক্তিশালী ও রক্ষণশীল রাজতন্ত্র হিসেবে অভিহিত করা হয়েছে। সাক্ষাৎকারটির ভাষান্তর করেছেন রুবাবা রায়হানা