সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৭

ব্যবহারকারীর গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে উইন্ডোজ ১০

ব্যবহারকারীর গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে উইন্ডোজ ১০

প্রযুক্তি আকাশ ডেস্ক: মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ ব্যবহারকারীর গোপন ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রযুক্তি সাংবাদিক এবং ব্লগাররা এ অভিযোগ তুলেছেন। উইন্ডোজ-১০ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার মাত্র দু’দিনের মাথায় ১ কোটি ৪০ লাখ বার ডাউনলোড করা হয়েছে।

এছাড়া উইন্ডোজ-১০’কে অনেকেই বিস্ময়কর, অনবদ্য এবং দারুণ বলে মন্তব্য করতে শুরু করছেন। উইন্ডোজ-১০ কে নিয়ে আরো অনেক প্রশংসাসূচক শব্দ বা বাক্যও শোনা যাচ্ছে। এর আগের যে কোনো সংস্করণের চেয়ে নতুন এই উইন্ডোজ অনেক বেশি গতি সম্পন্ন, আরামদায়ক এবং ব্যবহার বান্ধব বলেও মন্তব্য শোনা যাচ্ছে।

কিন্তু জনপ্রিয় এ নতুন অপারেটিং সিস্টেমের ডিফল্ট বা অন্তর্নিহিত অপরিহার্য ব্যবস্থা হিসেবে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে উইন্ডোজ-১০। বিজিআর নিউজের জাক এস্টেইন বলেন, যে সব ফিচারকে প্রাইভেসি বিরোধী বলে মনে করা হচ্ছে তা উইন্ডোজ-১০’এর ডিফল্ট বা অপরিহার্য হিসেবে সংযুক্ত রয়েছে। মাইক্রোসফটের ইমেইল সেবাদানকারী সংস্থা আউটলুকের একাউন্টের মাধ্যমে উইন্ডোজ ১০ ব্যবহার করতে সাইন ইন করতে হয়।

এতে ব্যবহারকারীর ইমেইল, কন্টাক্ট এবং ক্যালেন্ডারের সব ডাটা পড়ার সুযোগ পেয়ে যাচ্ছে মাইক্রোসফট। নিজ ব্লগে এ বিষয়ে লিখেছেন, ওয়েব ডেভপলার জনাথন পোর্টা। উইন্ডোজ ১০এর প্রাইভেসি বিরোধী ডিফল্ট তাকে সত্যিই বিস্মিত করেছে।

এছাড়া তিনি আরো জানান, ব্যবহারকারীর অবস্থান এবং অবস্থান বিষয়ক ইতিহাসও হাতিয়ে নিচ্ছে এ অপারের্টিং ব্যবস্থা। তিনি আরো বলেন, প্রাইভেসি বিরোধী এ ব্যবস্থাকে ডিজএবল বা অকার্যকর করতে হলে অন্তত ১৩টি আলাদা স্ক্রিন এবং পৃথক ওয়েবসাইটকে অকার্যকর করতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026