শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৮

বিশ্বের সবচেয়ে আবেদনময়ী রোবট

বিশ্বের সবচেয়ে আবেদনময়ী রোবট

প্রযুক্তি আকাশ ডেস্ক: অ্যান্ড্রয়েড রোবোটটির নাম জেমিনয়েড এফ। সে কথা বলতে পারে। হাসতে পারে। চোখ ঘুরিয়ে তাকাতে পারে। এমনকি চোখে চোখ পড়লে জবাবও দেয়। মানুষের দেহভঙ্গিও বুঝতে পারে সে। ভ্রু-কুঞ্চনও করতে পারে। রবার জাতীয় পদার্থ দিয়ে রোবোটটির চামড়া তৈরি করা হয়েছে। দেখতে একেবারে মানুষের ত্বকের মতো।

এছাড়া জীবন্ত মানুষের অনেক অঙ্গভঙ্গি রোবোটটিকে শেখানো হয়েছে। আগে থেকে না জানা থাকলে যে কেউই সহজে মানুষ ভেবে ভুল করতে পারেন। এতোটা জীবন্ত অবয়বের কারণে টেক ওয়ার্ল্ডে ইতিমধ্যে ঝড় তুলেছে জেমিনয়েড এফ। তাকে ডাকা হচ্ছে ‘বিশ্বের সবথেকে আবেদনময়ী রোবোট’ বলে। তবে রোবটটি হাটতে পারে না। তাকে চেয়ারে বসিয়ে রাখা হয়।

এদিক ওদিক চলাফেরা করানো হয় হুইল চেয়ার দিয়ে। চলতি সপ্তাহে বেইজিংয়ে হয়ে যাওয়া ওয়ার্ল্ড রোবোট এক্সিবিশনে প্রধান আকর্ষণ ছিল রোবোটটি। ওসাকা ইউনিভার্সিটির হিরোশি ইশিগুরো পরীক্ষাগারের বিজ্ঞানিরা এ রোবোটটি তৈরি করেছেন। আর এতে ব্যয় হয়েছে ৭২ হাজার পাউন্ড। ভবিষ্যতে আরও উন্নত মডেল তৈরির পরিকল্পনা রয়েছে তাদের।

সহকারী অধ্যাপক কোহেই ওগাওয়া বলেন, ভবিষ্যতে এই রোবোটটি ব্যবহার করে আমরা নিখুঁত এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তা) ব্যবস্থা তৈরি করবো। উল্লেখ্য, কোন চলচিত্রের মূল চরিত্রে অভিনয় করা প্রথম রোবট এই জেমিনয়েড এফ। এ বছর জাপানি ছবি স্যায়োনারাতে অন্যতম তারকা ছিল সে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026