রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫১

ব্যক্তিগতভাবে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দেয়া যাবে না ফেইসবুকে

ব্যক্তিগতভাবে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দেয়া যাবে না ফেইসবুকে

প্রযুক্তি আকাশ ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এবং ইন্সটাগ্রামে এখন থেকে কেউ ব্যক্তিগতভাবে আগ্নেয়াস্ত্র বিক্রির বিজ্ঞাপন দিতে পারবেন না। তবে বাণিজ্যিকভাবে ফেইসবুক ও ইন্সটাগ্রামে এখনো আগ্নেয়াস্ত্রের বিজ্ঞাপন দেয়া যাবে।

মাত্র তিন সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা অস্ত্র ক্রয়ে নয়া বিধি-নিষেধ আরোপের পর ফেইসবুক থেকে এই ঘোষণা এল। ওবামা তার নির্বাহী আদেশে নয়া এই আইন জারি করেন। এতে অস্ত্র বিক্রির সময় ক্রেতার বিস্তারিত তথ্য জানতে হবে বা ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে।

বিবিসি বলছে, ইতোমধ্যে পরিচয় যাচাই ছাড়া কোনো আইডি থেকে দেয়া আগ্নেয়াস্ত্রের বিজ্ঞাপন বন্ধ করেছে ফেইসবুক। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে অস্ত্র বিক্রি রোধেই ফেইসবুকের এই নতুন নিয়ম।

ইন্সটাগ্রাম একটি জনপ্রিয় ছবি বিনিময়ের মাধ্যম। এটির মালিকানাও ফেইসবুকের। ফেইসবুকে অবৈধ মাদক এবং ওষুধ বিক্রির কোনো বিজ্ঞাপন দেয়া যায় না। এখন অস্ত্র বিক্রিও একই কাতারে এসে দাঁড়াল। বিশ্বব্যাপী ১৫৯ কোটি মানুষ এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026