রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৩

এক হোয়াটসঅ্যাপ একাধিক মোবাইলে ব্যবহার করুন

এক হোয়াটসঅ্যাপ একাধিক মোবাইলে ব্যবহার করুন

প্রযুক্তি আকাশ ডেস্ক: একটি নম্বর থেকে শুধুমাত্র একটা ফোনেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। তবে একটু বুদ্ধি করে একাধিক ফোন থেকেও একই নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনি। এর জন্য শুধু দ্বিতীয় ফোনে থাকতে হবে সক্রিয় ইন্টারনেট কানেকশন। যা সিম কার্ড ছাড়াও চালু থাকতে পারে।

জেনে নিন কীভাবে পাবেনে এই সুবিধা:

১। দ্বিতীয় ফোনের ওয়েব ব্রাউজার খুলে www.whatsapp.com-এ যান।

২। মোবাইল ব্রাউজার আপনাকে হোয়াটসঅ্যাপের হোম পেজে নিয়ে যাবে। এ বার ব্রাউজার অপশন থেকে ‘রিকোয়েস্ট ডেস্কটপ সাইট’ বেছে নিন। এখান থেকেই পেয়ে যাবেন প্রয়োজনীয় কিউআর(QR) কোড।

৩। এ বার প্রথম ফোন, অর্থাৎ যেখানে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা রয়েছে সেই ফোনের অপশন/সেটিংস-এ গিয়ে ‘হোয়াটসঅ্যাপ ওয়েব’ সিলেক্ট করুন। পেয়ে যাবেন কিউআর(QR) স্ক্যানার।

৪। এ বার দুটো ফোনের কিউআর কোড স্ক্যান করলেই দ্বিতীয় ফোনও একই নম্বরে লগ ইন হয়ে যাবে। এই ভাবে আপনি দুটো ফোন থেকে একই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন।

তবে এ ক্ষেত্রে একই সময়ে শুধুমাত্র একটি ফোন থেকেই আপনি সক্রিয় ভাবে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। দ্বিতীয় ফোন থেকে ব্যবহার করতে গেলে আপনাকে প্রথম ফোন থেকে লগআউট করতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026