রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০০

গুগলের নয়া আবিস্কার: ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট

গুগলের নয়া আবিস্কার: ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট

প্রযুক্তি আকাশ ডেস্ক: স্মার্টফোন বা কম্পিউটার ছাড়াই কার্যকর ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট তৈরি করছে গুগল। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

স্মার্টফোন বা কম্পিউটার ছাড়াই কার্যকর ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট তৈরি করছে গুগল। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল গুগলের এক মুখপাত্রের বরাত দিয়ে জানায়, হেডসেটটিতে স্ক্রিনসহ থাকবে উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রসেসর এবং ফেসিং ক্যামেরা।

সাম্প্রতিককালে গুগলের আলফাবেট ইনকর্পোরেটেড কার্ডবোড নির্মিত ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস বিক্রি করছে। ডিভাইসটি চালাতে ব্যবহারকারীদের মোবাইল ফোনের প্রয়োজন পড়ে। ২০১৪ সালে বাজারে ছাড়ার পর থেকে গুগল এ পর্যন্ত ৫০ লক্ষ কার্ডবোড বাজারজাত করেছে। তবে নতুন এই ডিভাইসটির ব্যাপারে মুখ খোলেনি গুগল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026