রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৬

ঝুঁকিতে ফেসবুক, গুগলের সদর দপ্তর

ঝুঁকিতে ফেসবুক, গুগলের সদর দপ্তর

প্রযুক্তি আকাশ ডেস্ক: বন্যা বা জলোচ্ছ্বাসে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে অবস্থিত ফেসবুক ও গুগলের সদর দপ্তর। আবহাওয়াবিজ্ঞানীরা এমন আশঙ্কার কথা জানিয়েছেন।

বিজ্ঞানীরা বলছেন, বিশ্বব্যাপী উষ্ণতা বাড়ছে; সেই সঙ্গে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। সিলিকন ভ্যালিতে সাগরের কাছে অবস্থিত ফেসবুক ও গুগলের সদর দপ্তর জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে।

ফেসবুকের সদর দপ্তর সিলিকন ভ্যালিতে সাগর সানফ্রান্সিসকো বের খুব কাছেই অবস্থিত। ক্যালিফোর্নিয়ার সাগর সংরক্ষণ ও উন্নয়ন কমিশনের জ্যেষ্ঠ পরিকল্পনাবিদ লিন্ডি লো বলেন, ফেসবুকের সদর দপ্তরের ভবনটি খুবই নিচু এলাকায় নির্মাণ করা হয়েছে। ১ দশমিক ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসেও তাদের নিজেদের রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে।

তবে মাউন্টেন ভিউতে অবস্থিত সার্চ ইঞ্জিন গুগল ও স্যান জোসে অবস্থিত প্রযুক্তি–বিষয়ক প্রতিষ্ঠান সিসকোর সদর দপ্তরে ক্ষতি কিছুটা কম হতে পারে। শুধু ফেসবুক বা গুগলই নয়, সাগর এলাকায় প্রায় ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্যিক ও আবাসিক সম্পত্তি রয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে বা ঝড় হলে এগুলো সবই ঝুঁকিতে পড়বে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026