সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০২

আইফোনকে টক্কর দিতে আসছে গুগলের ফোন

আইফোনকে টক্কর দিতে আসছে গুগলের ফোন

প্রযুক্তি আকাশ ডেস্ক: অ্যাপলের তৈরি আইফোনকে টক্কর দিতে গুগল নিজস্ব স্মার্টফোন তৈরি করছে বলে গুঞ্জন উঠেছে। গুগল সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে বলা হচ্ছে, এ বছরের মধ্যেই গুগলের নিজস্ব ব্র্যান্ডিংয়ে ওই ফোন বাজারে চলে আসতে পারে।

গুগল বর্তমানে নেক্সাস ফোন তৈরি করলেও নতুন ওই ফোনে নকশা, উৎপাদন ও সফটওয়্যারে গুগলের অধিক নিয়ন্ত্রণ থাকবে। অ্যাপলের আইফোনের মতোই হাই-এন্ড বা উচ্চ দামের ফ্ল্যাগশিপ ফোন তৈরি করতে পারে গুগল। গুগল বর্তমানে ওই ফোন তৈরিতে মোবাইল অপারেটরদের সঙ্গে আলোচনা চালাচ্ছে বলেই সংশ্লিষ্ট সূত্রের বরাতে তা প্রকাশ করেছে টেলিগ্রাফ।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, হার্ডওয়্যারের ক্ষেত্রটি আরও বাড়াবে গুগল।

গত বছর থেকেই গুগলের নতুন স্মার্টফোন নিয়ে গুঞ্জন চলছে। তবে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বিষয়টি স্বীকার করছেন না। এর আগে তিনি এক সম্মেলনে গুগলের নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোনের সম্ভাবনা নাকচ করে তিনি নেক্সাস ফোন নির্মাতাদের সঙ্গে সম্পর্ক জোরদার করার কথা বলেন।

নতুন করে স্মার্টফোন নিয়ে গুঞ্জন তৈরি হলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026