মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫২

কর্মী আন্দোলনের মুখে অ্যাপল

কর্মী আন্দোলনের মুখে অ্যাপল

শামীমা নাসরিন: চুক্তি লঙ্ঘন ও অতিরিক্ত কাজ করানোর প্রতিবাদে আন্দোলন করছেন অ্যাপলের পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান পেগাট্রোনের কর্মীরা।

অ্যাপলের চীনা সরবারহকারী কারখানা পেগাট্রোনের কর্মীরা আন্দোলন করছেন। সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, কর্মীরা চুক্তি লক্সঘন ও অতিরিক্ত কাজ করানোর প্রতিবাদে শুরু করেছেন ওই আন্দোলন। অ্যাপল ও পেগাট্রোন উভয়েই জানিয়েছে, তারা অতি শীঘ্রই এ ব্যাপারে তদন্ত চালাবে।

এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, “অ্যাপল নিরাপদ ও সুষ্ঠু কাজের পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পেগাট্রোনের চিপ এক্সকিউটিভ জ্যাসন চ্যাং এক বিবৃতিতে বলেছেন, এ আন্দোলনকে তারা গুরুত্বসহকারে দেখছেন। এমন সমস্যার সম্মুখীন অ্যাপল আগেও হয়েছিল। অ্যাপলের বৃহত্তম সরবারহকারী প্রতিষ্ঠান ফক্সকনেও কর্মী আন্দোলনের কবলে পড়েছিল প্রতিষ্ঠানটি।

চায়না লেবার ওয়াচের এক্সকিউটিভ ডিরেক্টর সোমবার দাবি করেন, “আমাদের তদন্তে দেখা যাচ্ছে, পেগাট্রোন ফ্যাক্টরির অবস্থা ফক্সকন ফ্যাক্টরির চেয়েও খারাপ। তদন্তে দেখা যায়, তিনটি প্রতিষ্ঠানের কর্মীরা সপ্তাহে গড়ে প্রায় যথাক্রমে ৬৬, ৬৭ ও ৬৯ ঘণ্টা করে কাজ করেন। বিতর্কিত এই সমস্যা সম্পর্কে অ্যাপল জানিয়েছে, তারা দ্রুত ওইসব প্রতিষ্ঠানের কাজের সময় কমিয়ে আনবে।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026