শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৭

অসহায় বাসিন্দাদের ঘরে ঘরে খাবারের প্যাকেট পৌঁছে দিচ্ছে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল

টাওয়ার হ্যামলেটস বারার সবচেয়ে অসহায় ও দুর্বল মানুষগুলোর হাতে হাতে খাবার ও গ্রোসারির বক্স পৌঁছে দেয়া হচ্ছে। টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। সরকারের কাছ বিস্তারিত পড়ুন

সাংবাদিক মিজান রহমানের পিতার ইন্তেকালে লন্ডন বাংলা প্রেসক্লাবের শোক

স্কটল্যান্ডে বসবাসরত সাংবাদিক ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমানের পিতা প্রবীণ সমাজসেবী ফয়জুর রহমান (৭৯) সোমবার বাংলাদেশ সময় রাত ১০.৩০টায় শ্রীমঙ্গলস্থ তার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া বিস্তারিত পড়ুন

গণপরিবহনে অপ্রয়োজনীয় ভ্রমণ না করতে লন্ডনের মেয়রের আকুতি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একের পর এক বাস চালকের মৃত্যুর পর ঘটনায় দু:খভারাক্রান্ত হয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। তিনি বলেছেন, বাসচালকদের বেঁচে থাকা নির্ভর করছে লকডাউনের সরকারি বিস্তারিত পড়ুন

অসহায় বাসিন্দাদের সহায়তার জন্য নতুন ফোনলাইন চালু করেছে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল

বারার যেসকল বাসিন্দা খুবই ভালনারেবল বা অসহায় এবং করোনাভাইরাসের কারণে কভিড-১৯ রোগে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন, তাদেরকে সহায়তা দেয়ার জন্য টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল একটি নতুন ফোনলাইন চালু করেছি। কারো কোন জরুরী প্রয়োজনীয়তা দেখা দিলে, তা সাথে সাথে কাউন্সিলকে জানানোর জন্য টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা, তাদের পরিবার বা তাদের কেয়ারারদের জন্য এই নাম্বারটি খোলা হয়েছে। এই লাইনে ফোন করে সামাজিক বিচ্ছিন্নতা সম্পর্কে যে কোন উদ্বেগ, উৎকন্ঠা নিয়ে কথা বলা যাবে; এছাড়া খাবারদাবার সরবরাহ, ওষুধপত্র পাওয় কিংবা ঋণ, দায় নিয়ে দুশ্চিন্তা ইত্যাদি নিয়েও কথা বলা যাবে। করোনাভাইরাসের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন – এনএইচএস এর মাধ্যমে চিহ্নিত টাওয়ার হ্যামলেটসের সকল বাসিন্দাদের প্রয়োজনীয় পরিচর্যাসেবা, ভালো রাখা ও সহযোগিতা দিতে কাউন্সিল যোগাযোগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। নতুন ফোনলাইন নাম্বার হচ্ছে: ০২০৭ ৩৬৪ ৩০৩০ প্রতারকদের ব্যাপারে সতর্ক থাকুন সরকার, পুলিশ, ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) এবং অন্যরা জনসাধারণকে এই মর্মে সতর্ক করছে যে, অপরাধীরা করোনাভাইরাসকে ব্যবহার করে লোকজনকে প্রতারণা করছে। কিছু ওয়েবসাইটস, ইমেইল বা ফোন নম্বর দেখতে কোন কোন সরকারি সার্ভিসের বলে মনে হলেও এগুলো আদতে ফেইক বা নকল হতে পারে। আপনি যদি নিশ্চিত না হন, তাহলে দয়া করে এসবে সাড়া দেবেন না। এসব স্ক্যাম বা প্রতারণার ক্ষেত্রে ক্রিমিনালরা সরকারের ব্র্যান্ডিংঅর্থাৎ লোগো, রঙ সবকিছু একই রকম নকল করে  ব্যবহার করে লোকজনকে প্রতারিত করার চেষ্টা করে থাকে। যেমন, এইচএমআরসি (HMRC) সেজে আর্থিক সাহায্যের মিথ্যা অফার দিতে পারে অথবা জালিয়াতির উদ্দেশ্যে বাচ্চাদের স্কুল মিলস বা স্কুলের খাবারের ব্যাপারে অভিভাবকদের সাহায্য করার নামে ব্যাংকের যাবতীয় তথ্যাবলি চাইতে পারে। টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোন ইমেইল, টেক্সট ম্যাসেজ বা ওয়েবসাইট সম্পর্কে আপনি শত ভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত কোন অবস্থাতেই আপনার ব্যক্তিগত তথ্য (যেমন ব্যাঙ্ক একাউন্ট সম্পর্কিত বিবরণ বা পাসওয়ার্ড) দেবেন না, কোন টেক্স্ট ম্যাসেজের জবাব দেবেন না, এটাচড্ বা সংযুক্তি ফাইল ডাউনলোড বা লিঙ্ক এ ক্লিক করবেন না। আমাদের অসহায় বাসিন্দাদের সুরক্ষিত করতে হবে  বিদ্যমান অসুস্থ্যতা এবং আগে থেকে স্বাস্থ্যগত সমস্যা রয়েছে, এমন লোকজন কভিড-১৯ এ আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থতার ঝুঁকিতে রয়েছেন। আপনিও অত্যন্ত ঝুঁকিতে থাকতে পারেন, যদি: – কোন অঙ্গ প্রতিস্থাপন হয়েছে – নির্দিষ্ট ধরনের ক্যান্সারের চিকিৎসা চলছে – রক্ত বা অস্থি মজ্জা ক্যান্সার, যেমন লিউকোমিয়া – ফুসফুসের মারাত্মক অবস্থা, যেমন সিস্টিক ফাইব্রোসিস বা মারাত্মক হাঁপানি – এমন শারিরিক অবস্থা, যা আপনার সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয় – আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় এমন ওষুধ সেবন করা – গর্ভবতী এবং হৃদযন্ত্রের গুরুতর অবস্থা আপনি যদি উচ্চ ঝুঁকিতে থাকেন এনএইচএস আপনার সাথে যোগাযোগ করবে। কোন অবস্থাতেই আপনার জিপি কিংবা হেলথকেয়ার টিমের সাথে যোগাযোগ করবেননা। ২৯ মার্চ রোববারের মধ্যে যদি আপনি কোন চিঠি না পান, তাহলে আপনার যে কোন উদ্বেগ নিয়ে জিপি অথবা হসপিটাল ক্লিনিশয়ানের সাথে কথা বলতে পারেন। আপনি যদি চরমভাবে দুর্বল হোন, তাহলে ভাইরাসে সংক্রমিত হওয়া থেকে নিজেকে রক্ষা করতে অতিরিক্ত কিছু সতর্কতা আপনাকে অবশ্যি অনুসরণ করতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে: ঘর ছেড়ে বাইরে বের হবেন না – শপিং করতে, ওষুধ কিনতে বা এক্সারসাইজ করতে ঘরের বাইরে একদমই বের হবেন না এবং দ্বিতীয় হচ্ছে – নিজ ঘরের ভেতরেই অন্যদের থেকে কমপক্ষে দুই মিটার (তিন পা বা কদম) দূরে থাকার যথাসম্ভব চেষ্টা করুন প্রতিবেশি, পরিবারের অন্য সদস্য বা বন্ধুদেরকে বলুন আপনার জন্য কেনাকাটা ও ওষধপত্র সংগ্রহ করে এনে দিতে। তারা এগুলো এনে আপনার ঘরের দরোজার বাইরে রেখে যাবে। সর্বাবস্থায় অন্যের সাথে মুখোমুখি যোগাযোগ আপনাকে অবশ্য এড়াতে হবে। বিস্তারিত পড়ুন

লন্ডনে করোনায় আক্রান্ত হয়ে সিলেটের মনির উদ্দিনের মৃত্যু

শীর্ষবিন্দু নিউজ: বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের আতঙ্ক। করোনাভাইরাস যেন কাউকেই করুণা না করার পণ করেছে! ভয়ঙ্কর এই ভাইরাসের ছোবলে বাংলাদেশসহ গোটা বিশ্বে এখন জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ভয়ঙ্কর এই ভাইরাসের বিস্তারিত পড়ুন

বাংলাদেশ হাই কমিশন লন্ডনে মুজিববর্ষে স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির পিতাকে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন

মুজিববর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে আজ বাংলাদেশ হাই কমিশন লন্ডনে স্বাধীনতা ও জাতীয় দিবসের ৪৯তম বার্ষিকী যথাযথ মর্যাদায় সাথে উদযাপন করা হয়েছে। বিস্তারিত পড়ুন

লন্ডনে করোনায় আরও দুই বাংলাদেশির মৃত্যু

শীর্ষবিন্দু নিউজ: মারাত্মক ছোঁয়াচে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনে এক দিনের ব্যবধানে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) লন্ডনের হুমারটন হাসপাতালে মারা যান প্রবাসী সৈয়দ আশরাফ চৌধুরী (৫৪)। তার বাড়ি বিস্তারিত পড়ুন

মসজিদের রেন্ট মাফ করে দেয়ার জন্য মেয়রের কাছে বিশেষ আবেদন

লন্ডন ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার, করোনা ভাইরাস মহামারীজনিত কারণে ৫৫ টি মসজিদের সংগঠন কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস COVID-19 দ্বারা উদ্ভূত বিপদগুলি মোকাবিলার জন্য স্থানীয় এবং জাতীয় সরকারের সাম্প্রতিক পরামর্শের বিস্তারিত পড়ুন

পূর্ব লন্ডনের এক্সেল সেন্টারে নির্মান হচ্ছে করোনায় আক্রান্ত রোগীদের জন্য অস্থায়ী হাসপাতাল

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওয়েলসে নতুন করে সাত জন মারা যাওয়ার মধ্য দিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ২৪০ জনে দাঁড়িয়েছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত বিস্তারিত পড়ুন

লন্ডনে করোনা প্রতিরোধে কমিউনিটিতে ফ্রি সেবা দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম সেভেন

শীর্ষবিন্দু নিউজ: লন্ডনে এ পর্যন্ত করোনায় ৩ জন বাংলাদেশী মারা গেছেন। পূর্ব লন্ডনে সবচেয়ে বেশি বাংলাদেশীদের বাস। আর বাংলাদেশী ও মুসলিমদের বিভিন্ন সংগঠনের প্রধান কার্যালয় এই পূর্ব লন্ডনেই। এ কারণেই বিস্তারিত পড়ুন



All rights reserved © shirshobindu.com 2012-2026