সাজসজ্জা ডেস্ক: বাঙালিদের ঐতিহ্য ও সখ্যতার নিয়মিত জায়গা পান পাতা। বিয়েতে শুভদৃষ্টি থেকে শুরু করে অনুষ্ঠানে ঠোট লাল করতে বাঙালিয়ানায় জুরি নেই এই পান পাতার।
ত
বে এখনো আমাদের অনেকের জানা নেই এর ব্যবহার। জানলে হয়তো মনে হতেই পারে কেন পানের এতো গুণগান! কারণ সত্যিই যে পানের রয়েছে হাজার গুণ। জেনে নিন রোজকার রূপচর্চায় পানের এমনই ৫ ব্যবহার।
চুল পড়া: পান পাতা বেটে তিলের তেল বা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে স্ক্যাল্পে লাগান। এক ঘণ্টা রেখে হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
ওরাল হাইজিন: খাবার খাওয়ার পর পান খায় কেন জানেন? পান যেমন হজমে সাহায্য করে, তেমনই ওরাল হাইজিনের জন্যও উপকারী পান।
অ্যাকনে: পানপাতা রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ যা অ্যাকনের সমস্যা দূর করতে সাহায্য করে। পানপাতা ও হলুদ এক সঙ্গে বেটে অ্যাকনের ওপর লাগান। সেরে যাবে।
চুলকানি: এক বাটি জলে ১০টা পানপাতা ফুটিয়ে নিন। এই জল স্নানের জলে মিশিয়ে নিন বা সরাসরি অ্যালার্জি, র্যাশে লাগান।
শরীরের দুর্গন্ধ: স্নানের জলে পাত পাতার রস মেশালে শরীরের দুর্গন্ধ দূর হয়। প্রতি দিন পান পাতা ফোটানো জল খেলে শরীর থেকে টক্সিন দূর হয়। দুর্গন্ধ হয় না।