রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৩

প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জে লোক উৎসব শুরু

প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জে লোক উৎসব শুরু

শীর্ষবিন্দু নিউজ: জেলা প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জে তিন দিনব্যাপী লোক উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে এ লোক উৎসব শুরু হয়। লোক কবি রাধারমণ, মরমী কবি হাছন রাজা ও বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ লোক উৎসব আয়োজিত হচ্ছে।

অনুষ্ঠানের শুরুতে অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী খান রচিত ও কালনী নদী রে… তুই বলনা আমায়… – তুলিকা ঘোষ চৌধুরীর কণ্ঠে এ গানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম দিনের লোক উৎসব। তিন দিনব্যাপী লোক উৎসবের প্রথম দিনের আলোচনা সভায় মুখ্য আলোচক ও প্রধান অতিথির বক্তব্য রাখেন- অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খান। সুনামগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে  আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট  অসীম চট্টোপাধ্যায়, রাধারমণ গবেষক ও বিশিষ্ট কণ্ঠ শিল্পী বিশ্বজিৎ রায়, অ্যাডভোকেট স্বপন কুমার দেব প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026