শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪৮

র‌্যাম্বোর চরিত্রে হৃত্বিক

র‌্যাম্বোর চরিত্রে হৃত্বিক

বিনোদন ডেস্ক: বলিউড তারকাদের লক্ষ্য যখন হলিউড, এ সময় হলিউডকে তুলে বলিউডে আনার কথা ভেবেছেন নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। হলিউডের খ্যাতিমান অভিনেতা সিলভেস্টার স্ট্যালন অভিনীত ‘র‌্যাম্বো’ চরিত্রটি নিয়ে তিনি ভারতেই ছবি করবেন। আর ভারতীয় র‌্যাম্বোর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন হৃত্বিক রোশন। খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

ভারতের গণমাধ্যমের খবরে জানা গেছে, পরিচালক সিদ্ধার্থ আনন্দ র‌্যাম্বো ছবির পুন:নির্মাণ স্বত্ব কিনে নিয়েছেন। শিগগিরই তিনি ছবিটির কাজ শুরু করবেন। আর এতে নায়ক হিসেবে তাঁর প্রথম পছন্দ হৃত্বিক। এর আগে এই শিল্পীকে নিয়ে তিনি করেছিলেন ব্যাঙ ব্যাঙ ছবিটি।

অন্য এক সূত্র থেকে জানা গেছে, এই চলচ্চিত্রের জন্য হৃত্বিক ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন। এখন র‌্যাম্বো চরিত্রে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করছেন। অবশ্য অন্যান্য বেশ কিছু ছবির কাজ নিয়ে এখন বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেতা। র‌্যাম্বো ছবিটির ভারতীয় সংস্করণে হৃত্বিককে পছন্দ করবেন দেশটির দর্শকেরা। তবে পুরো ব্যাপারটা এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026